
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ৫ ও ৬ নম্বর গ্যালারিতে সাজসজ্জার কাজ চলছিল।
তাঁর অভিযোগ, এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী এসে আব্দুল মালেকসহ কয়েকজনকে মারধর করেন। এতে আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে চিকিৎসার জন্য পপুলার হাসপাতালে নেওয়া হয়।
অন্যদিকে ছাত্রদলের কর্মী রাসেল বলেন, সকালে শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত শিবিরের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। এ সময় তাঁরা ছাত্রদলের কর্মীদের উসকানিমূলক কথাবার্তা বলেন এবং এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
রাসেলের ভাষ্য, এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতা-কর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। পরে শিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের পর শিবির কর্মীরা কলেজ থেকে বের হয়ে যান, এরপর ছাত্রদলের কর্মীরা ঢাকা কলেজের প্রধান ফটোকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার দুপুরে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
১ মিনিট আগে
চাঁদপুর শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর বাইপাস সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় ডিএনসির বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাসলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১১ মিনিট আগে
ফরিদপুরে অস্ত্রোপচারে রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আল-জারা স্পেশালাইজড হাসপাতালসহ পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। অব্যবস্থাপনা ও লাইসেন্সবিহীন কার্যক্রমের অভিযোগে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।
২৭ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া আইসক্রিমের মোড়কে বিএসটিআই লোগো ব্যবহার এবং ‘মিল্ক ভিটা’র নাম অনুকরণ করে ‘মিল্ক মিঠা’ নামে পণ্য বাজারজাতের অভিযোগে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১ ঘণ্টা আগে