
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যেসব রাজনৈতিক দল নিজেদের হর্তাকর্তা ভাবছে, সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, তাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ দেশের ছাত্র-জনতা আগামীতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেবে না।
শুক্রবার (২ মে) বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরীর কলাবাগান মাঠে জেলা যুব অধিকার পরিষদের আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, আগামীতে যাঁরাই জনপ্রতিনিধি হবেন তাঁরা ভোটকেন্দ্রে গিয়ে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন যেন না দেখেন। জনগণ যাঁকে সমর্থন করবে, তাঁরাই জনপ্রতিনিধি হবেন।
এ সময় ভারতের নানা বিষয়ে সমালোচনা করে বাংলাদেশকে শক্তিশালী করতে হলে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
যুব অধিকার পরিষদ নারাণয়গঞ্জ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহসভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না...
৮ মিনিট আগে
১৮ জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত...
৫ ঘণ্টা আগে
‘সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত...
৬ ঘণ্টা আগে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসীম কৃতিত্ব ও আদর্শ এবং দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের দর্শনকে ধারণ করে গঠিত হয়েছে ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন...
৬ ঘণ্টা আগে