
ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এই পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই মাঠে আবার সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুধু তা-ই নয়, বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রভাবশালীও হয়ে উঠেছে দলটি। জামায়াতের এমন উত্থানে দেশে ধর্মীয় উগ্রবাদ ও বিভাজনের রাজনীতি প্রকট হওয়ার আশঙ্কা করছেন বামপন্থী নেতারা।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘একাত্তরে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই তারা (জামায়াত) পাকিস্তানের পক্ষে ছিল। তাদের এই সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা তারা স্বাধীনতার পর স্বীকার করেনি এবং সেটার জন্য ক্ষমা প্রার্থনা করেছে বলেও আমার জানা নাই।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের বাহিনী যখন আত্মসমর্পণ করল, তখন তাদের সঙ্গে জামায়াতও আত্মসমর্পণ করেছে। সেই অর্থে বাংলাদেশে জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নাই।’
জামায়াতের পুনরুত্থান এবং ধর্মের ভিত্তিতে রাজনীতিকে ইতিবাচকভাবে দেখছেন না উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারাও। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, রাজনীতিতে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থী ধর্মীয় দলের উত্থান বিভাজনের রাজনীতিকে আরও প্রকট করবে।
গত ১৫ বছর প্রকাশ্যে না থাকলেও স্বাধীনতার পর থেকেই জামায়াত প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে উল্লেখ করে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান রাজনীতিতে স্বৈরতন্ত্রের রাজনীতির বিপরীতে গণতন্ত্রের উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশে যারা গণতন্ত্র চায়, তাদের সঙ্গে জামায়াতও সহযাত্রী হয়ে গেছে। একটা ঝুকিপূর্ণ সহযাত্রী। কিন্তু তারা সহযাত্রী হয়ে গেছে, এটাই বাস্তব।’
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে শ্রেণিগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যারা আমরা শ্রমিকশ্রেণির রাজনীতি করি, তাদের বিরোধিতা থাকবেই।’

জনগণের সঙ্গে আলোচনা ও গণশুনানি ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পরিবহন ব্যয়, গণপরিবহনের ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়ছে। কোনো জিনিসের যদি দাম বৃদ্ধি করতে হয়, সেটা গণশুনানির মাধ্যমে করতে হবে...
১ ঘণ্টা আগে
‘সকল ক্ষমতা জনগণের’—এই দর্শনকে সামনে রেখে রাজনৈতিক প্ল্যাটফর্ম গণবিপ্লবী উদ্যোগের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক আরিফ সোহেল, বাকি ৩৫ জন সংগঠক...
২ ঘণ্টা আগে
মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজেরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন...
২ ঘণ্টা আগে
২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। দীর্ঘ আট মাস অপেক্ষার পর ২৩ সেপ্টেম্বর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রায় দেড় হাজার প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কারণ বা প্রমাণ ছাড়া প্রার্থীদের বাদ দেওয়া
৩ ঘণ্টা আগে