নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে তাঁকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিন সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন হিথরো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা।
সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। ১৭ দিন চিকিৎসার পর তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। পরে সেখানেই তাঁর চিকিৎসা চলে।
চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। সবশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা নিয়ে ১৮ সেপ্টেম্বর বাসায় ফেরেন এই রাজনীতিক।

জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।
১৪ ঘণ্টা আগে
‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন, এটা থেকেই প্রতীয়মান হয় যে...
১৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়...
১৭ ঘণ্টা আগে
সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না—যৌক্তিক বিষয় উপেক্ষা হলে ওয়াকআউটের সুযোগ থাকবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না।’
২ দিন আগে