
ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশে দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।
ছাত্রদলের দাবি, মঙ্গলবার রাতে ফজলুর রহমান খোকন হাতিরঝিল এলাকার একটি দোকানে বন্ধুকে নিয়ে চা খাচ্ছিল। এ সময়ে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা তাকে ধরে হাতিরঝিল থানা-পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
ছাত্রদলের দাবি, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সম্রাটসহ খোকন তাঁর মগবাজার নয়াটোলার বাসায় যাওয়ার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁর পথ রোধ করে। পরে খোকনকে আটকিয়ে জানতে চায়, তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না? এ কথা বলেই ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা এলোপাতাড়ি মারতে থাকে। মুহূর্তের মাঝেই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলযোগে সেখানে ছাত্রলীগের আরও কর্মী এসে তাদের সঙ্গে যোগ হয়। তার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এ সময় দৌড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট।
হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, ছাত্রদল নেতা-কর্মীরা বুধবারের অবরোধ কর্মসূচির সমর্থনে একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন পুলিশ দেখে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ খোকনকে আটক করে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে।
তবে, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক মহিনদ্দিন রাজু জানান, আমরা খবর পেয়ে খোকনের সন্ধানে হাতিরঝিল থানায় যোগাযোগ করলে থানা থেকে জানানো হয় খোকন সেই থানায় নেই।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বলেন, ‘দেশ আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে বিরোধী মত ও পথের কোনো নিরাপত্তা নেই। আজ ছাত্রদলের সাবেক সভাপতির সঙ্গে যেটা ঘটেছে, তা খুব বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তিনি আইনি ব্যবস্থা নেবেন...
৫ ঘণ্টা আগে
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
৫ ঘণ্টা আগে
ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। তাঁর পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশাচালকদের ওপর নৈরাজ্য ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তির বিশেষায়িত ইউনিট জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি। একই সঙ্গে রিকশাশ্রমিকদের জন্য বিমা, বার্ধক্য ভাতাসহ সাত দফা দাবি তুলে ধরেছে এনসিপি সংশ্লিষ্ট সংগঠনটি।
৯ ঘণ্টা আগে