
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
আজ সোমবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের বাসভবনে যান সৌদি রাষ্ট্রদূত। সেখানে খালেদা জিয়ার সঙ্গে আলাপ করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এনামুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার বাসা ত্যাগ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ হোসেন। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশলাদি বিনিময় করেন ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন। বিএনপি চেয়ারপারসন কবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, সে বিষয়ে জানতে চান। এ সময় দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান তিনি।
এর আগে সবশেষ ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকাস্থ সৌদি আরব রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

‘গুপ্ত রাজনীতি’ বা অদৃশ্য কাঠামোর মাধ্যমে পরিচালিত কার্যক্রম শিক্ষাঙ্গনের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই এমন চর্চা...
১৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। আর সদস্যসচিব হয়েছেন এস এম শাহরিয়ার।
১ ঘণ্টা আগে
সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা। পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন—এমন অভিযোগ তুলে আজ রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। আজ রোববার নির্বাচন ভবনে ইসির কাছে তিনি এই আপিল করেন।
২ ঘণ্টা আগে