
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ভোট চাইতে আগামী রোববার (২৫ জানুয়ারি) থেকে নির্বাচনী পদযাত্রা শুরু করবেন। ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে শুরু করে ৫ ফেব্রুয়ারি ঢাকা পর্যন্ত ২৪ জেলায় ঘুরবেন নেতারা। তাঁরা মানুষের কাছে শাপলা কলির পাশাপাশি ‘১০ দলীয় ঐক্যের’ প্রার্থী ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাবেন।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ বলেন, ‘দেশের বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে শাপলা কলির পাশাপাশি ১০ দলীয় ঐক্যের প্রার্থীদের পক্ষে প্রচার করা হবে। একই সঙ্গে আমরা গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোট দেওয়া কেন প্রয়োজন, সে সম্পর্কে মানুষের সঙ্গে কথা বলব।’
সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা সরকারের গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা করেছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এতে বিচারহীনতার সংস্কৃতি...
৩ ঘণ্টা আগে
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। বাংলাদেশ প্যাভেলিয়নে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলচে বদলে দেয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা। যা ব্যর্থ হয়েছে বলার মতন সময় এখনো আসেনি।
৬ ঘণ্টা আগে
যদি এমনই হয় তাহলে আর স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি...
১৯ ঘণ্টা আগে