
সিলেটের পর এবার নির্বাচনী প্রচারে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা করার কথা রয়েছে তাঁর।
দলীয় সূত্র বলছে, আগামীকাল চট্টগ্রামে রাত যাপন করবেন বিএনপির চেয়ারম্যান। পরদিন রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। সফরসূচি অনুযায়ী চট্টগ্রামে সমাবেশ শেষে ফেনীতে যাবেন তারেক রহমান। সেখানে ফেনী পাইলট স্কুলের খেলার মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি।
এরপর ঢাকার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি মাঠ, দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং সবশেষে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে গুলশানের বাসায় ফিরবেন তারেক রহমান।
গতকাল বৃহস্পতিবার সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। সিলেটের সমাবেশ শেষে ওই দিন মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও সবশেষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে শেষ রাতে গুলশানের বাসায় পৌঁছান তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা সরকারের গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা করেছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এতে বিচারহীনতার সংস্কৃতি...
১৫ মিনিট আগে
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। বাংলাদেশ প্যাভেলিয়নে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলচে বদলে দেয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা। যা ব্যর্থ হয়েছে বলার মতন সময় এখনো আসেনি।
৩ ঘণ্টা আগে
যদি এমনই হয় তাহলে আর স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি...
১৭ ঘণ্টা আগে