
নিরাপত্তাজনিত বিষয়টি সামনে রেখে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল বাংলাদেশ। আইসিসির বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না তারা। এর পেছনে পাকিস্তানের উসকানি রয়েছে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল।
ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদনের অভিযোগ, ভারতকে চাপে রাখতে এসব করে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তবে বিসিবির এই সিদ্ধান্ত ভারতের কোনো ক্ষতি বয়ে আনবে না বলেই বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের। উল্টো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশই বড় ক্ষতির মুখে পড়বে।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে মদন বলেন, ‘আমার মনে হয়, এটা একেবারেই বোকামি। ভারতের এতে কিছুই হারানোর নেই। বরং বিশ্বকাপে অংশ না নিলে বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বাংলাদেশই। আমার ধারণা, পাকিস্তানই বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার জন্য উসকানি দিচ্ছে। তাদের একমাত্র লক্ষ্য ভারতকে হেয় করা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে লিটন দাসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। অন্যদিকে নেপালের সঙ্গে দলটির ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এসব শহরে কোনো নিরাপত্তাঝুঁকি নেই বলে মনে করেন মদন।
এ প্রসঙ্গে সাবেক এ ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের খেলার কথা ছিল মুম্বাইয়ে, যেটা ভারতের অন্যতম নিরাপদ শহর। অবশ্য এই সিদ্ধান্তে ভারতীয় বোর্ডের কিছু যায়-আসে না। আমার মনে হয়, এতে রাজনীতি জড়িয়ে রয়েছে। পাকিস্তান ও বাংলাদেশ হাত মিলিয়ে নিজেদের ভূমিকা পালন করছে। কারণ, তারা ভারতকে নিচে নামাতে চায়। এটাই হলো মূল কথা।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে তিন মাসও বাকি নেই। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ইরানকে খেলতে বারণ করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথার পাল্টা জবাব দিয়েছে ইরানও।
২৩ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের কাছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি টিকিট পাওয়ার প্রথম পর্ব। মিরপুর শেরেবাংলায় পরশু সিরিজের প্রথম ওয়ানডে জিতে এরই মধ্যে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ আজ জিতলে পাবে একাধিক সুখবর। সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি হবে
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে তাই বিরাজ করছে যুদ্ধাবস্থা। এমন অবস্থায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রমশ অনিশ্চয়তা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ইরানের এবার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করা উচিত।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলা বাংলাদেশ থেমেছে গ্রুপ পর্বে। তবে অভিজ্ঞ রুপনা চাকমাকে টপকে মূল একাদশে জায়গা করে নিয়ে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন গোলরক্ষক মিলি আক্তার। চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো এশিয়ার শক্তিশালী দলগুলোর একের পর এক আক্রমণ সামলে তিন ম্যাচে রেকর্ড ১৬টি সেভ করেছেন...
১ ঘণ্টা আগে