
সরকারকে ব্যর্থ করে দিতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয়।’
আজ শুক্রবার বিকেলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেল পৌনে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি কাকরাইল মোড়, মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
তারেক রহমান বলেন, এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে—এটাই আজ জনগণের চাওয়া।
তিনি বলেন, বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ, স্বৈরাচার ফিরে আসতে না পারে, এ জন্য প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সক্ষমতা অর্জন করা জরুরি।
রাজধানীর রাজপথে লাখো জনতার আজকের এই মিছিল একটি বৈষম্যবিরোধী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের মিছিল। বাংলাদেশের স্বার্থবিরোধী অপশক্তি আজ জেনে রাখুক রাজধানীর রাজপথের আজকের এই সমাবেশ কারও বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয়। এই মিছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল, নিজের অধিকার রক্ষার মিছিল, ভোটের অধিকার প্রতিষ্ঠার মিছিল।
শোভাযাত্রাপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন বলেছেন, বিচারককে দশবার ভাবতে হচ্ছে, জামিন দেবেন কি না। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে আজ রোববার জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের...
২০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে।
২০ ঘণ্টা আগে
উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আজ রোববার ইসির ডেসপাস বিভাগে ওই চিঠি দেওয়া হয়।
১ দিন আগে
সরকারের ভেতরেই অনেক সরকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগের সময় সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্পষ্ট থাকলেও এখন কে সিদ্ধান্ত নিচ্ছে, তা বোঝা যাচ্ছে না।
১ দিন আগে