সরকারি চাকরিতে কোটা সংস্কার ও পেনশন স্কিম নিয়ে ছাত্র-শিক্ষকদের আন্দোলনে এই মুহূর্তে উত্তপ্ত রাজপথ। রাজপথের এই তেজ থাকতেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে যুগপৎ আন্দোলনের নতুন ছক কষছে বিএনপি ও তার শরিকেরা। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করছে তারা। এই অবস্থায় দাবি পূরণ হলেও সরকার পতনের জন্য আন্দোলনরত ছাত্র-শিক্ষকদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ও শরিক দলগুলোর নেতারা।
রাজধানীতে গতকাল শনিবার এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্রসমাজকে বলব, মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আশা করি কোটা আন্দোলন সফল হলে তোমাদের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে রাজপথে লড়াই করতে হবে। আমরা তোমাদের সঙ্গে থাকব।’
সংশ্লিষ্ট সূত্র বলেছে, যুগপৎ আন্দোলনকে মাঠে নিতে শরিকদের সঙ্গে গত বৃহস্পতিবার থেকে সিরিজ বৈঠক করছে বিএনপির লিয়াজোঁ কমিটি। এ পর্যন্ত অন্তত ৯টি দল ও জোটের সঙ্গে বৈঠক হয়েছে। শনিবার গণঅধিকার পরিষদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বৈঠক হয়। এসব বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু অংশ নেন। গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এই অবৈধ, দখলদার সরকারকে সরানোর যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে আরও গতি সঞ্চার করে সফল সমাপ্তির পথে নিতে আমরা আলোচনা করেছি।’
এদিন লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত ছাত্র-শিক্ষকদের ঘরে না ফেরার আহ্বান জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদও। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু কোটা নয়, সমগ্র বাংলাদেশকে মুক্ত করা আপনাদের দায়িত্ব। কারণ, আপনারা যুবক।
আমরা যখন যুবক ছিলাম, তখন এ দেশকে স্বাধীন করেছি। এখন আপনারা এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করেন। সমস্যা সমাধানের পরই আপনারা ঘরে ফিরে যাবেন না। আপনাদের উচিত হবে এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করা। আমরা আপনাদের সঙ্গে আছি।’
এর আগে গত শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় কোটা আন্দোলনকারীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি কোটা আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি একটু অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য এভাবে লড়াই করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এভাবে লড়াই করতে হবে।’
লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে অলি আহমদ বলেন, ‘আমাদের সঙ্গে বিএনপির মিটিং চলছে। অতীতের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। আগামী দিনে কর্মসূচি কী হবে, সেই বিষয়গুলো নিয়েও আলোকপাত করা হয়েছে। আলোচনা-পর্যালোচনার পর নতুন কর্মসূচি প্রণয়ন করা হবে।’

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
৪ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
৪ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
৯ ঘণ্টা আগে
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও ইতিমধ্যে অধিকাংশ ইউপির চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী চূড়ান্ত করেছে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই নির্বাচনে ভালো ফল করতে কয়েক মাস আগে থেকে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে স্থানীয় পর্যায়ে প্রচার চালাচ্ছেন দলটির নেতা-কর্মীরা। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে
১৯ ঘণ্টা আগে