
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে, সে জন্য সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ভুয়া সাংবাদিকের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
মন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’
আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি। কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন।’
এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা সরকারের গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা করেছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এতে বিচারহীনতার সংস্কৃতি...
২ ঘণ্টা আগে
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। বাংলাদেশ প্যাভেলিয়নে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলচে বদলে দেয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা। যা ব্যর্থ হয়েছে বলার মতন সময় এখনো আসেনি।
৫ ঘণ্টা আগে
যদি এমনই হয় তাহলে আর স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি...
১৯ ঘণ্টা আগে