
ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। আজ রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মুজিবুর রহমান বলেন, ‘২০২৪ সালে যে গণুভ্যুত্থান হয়েছিল সেখানে ছাত্ররা অংশ নিলেও শিক্ষকরা তাদের পেছন থেকে সাহস যোগিয়েছেন। তাই বলতে চাই, শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়, তাহলে শিক্ষকদের অবস্থা আমাদের দেশে এমন কেন। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এদেশের শিক্ষা ব্যবস্থা বহু চেতনার মধ্য দিয়ে গিয়েছিত বিগত সময়ে। তবে আমাদের কথা এদেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামি চেতনার ভিত্তিতে।’
ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম কাজ হবে শিক্ষার সংস্কার সাধন করা বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সমাজের চাকা সৎ পথে চলছে না এমন মন্তব্য করে তিনি বলেছেন, ‘শিক্ষকদের অনুরোধ করব আপনি মানুষ গড়ার কারিগর তাই এটাকে সৎ ভাবে পালন করেন। তাহলে সমাজের চাকা সৎ পথে চলবে।’
জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘আজকের শিক্ষকদের যে আন্দোলন সেখানে যত দাবি আসছে সেখানে আমি বলব, এত দাবির প্রয়োজন হবে না, যদি আপনারা এখানে দুইটি বিষয়কে আনেন তাহলে সব দাবিই এই দুইয়ের মধ্যে এসে যাবে। দুটোই ন্যায্য। একটা হচ্ছে, জাতীয়করণ করতে হবে আরেকটা হচ্ছে যেগুলো এমপিওভুক্ত হয়নি সেগুলো এমপিওভুক্ত করতে হবে। এই দুটি দাবি পূরণ হলে বাকি সব দাবি এমনিতেই পূরণ হয়ে যাবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘যে শিক্ষা নৈতিক শিক্ষা আমরা সেটিকে সমর্থন করব। ৯১ শতাংশ মুসলমানের দেশে শিক্ষা হতে হবে ইসলামী চেতনার শিক্ষা। এটি ছাড়া সমাজ ভালোভাবে চলবে না, যেটি প্রমাণিত। সমাজে নৈতিক শিক্ষা নেই বলেই আজকে মাগুরায় নিজ আত্নীয়ের কাছে শিশুর এমন অবস্থা হয়েছে। এই আত্নীয় বিশ্বাস ঘাতকতা করেছে।’
বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো নূরুল ইসলাম বুলবুল। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এম কোরবান আলী। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনেক বড় লড়াইয়ের পর একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই নির্বাচিত সরকারের কাছে কী চান? দেশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে এমন বাংলাদেশ গড়ে উঠবে, যা আমাদের সবার জন্য শুভকর একটা দেশ হবে।
১ ঘণ্টা আগে
গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বা জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে দেশের বিভিন্ন জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংহতি জানিয়েছেন। এতে প্রমাণ হয়, বন্দর ইস্যু এখন আর শুধু চট্টগ্রামের...
৪ ঘণ্টা আগে
আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপির এই নেতা।
৪ ঘণ্টা আগে