বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সঙ্গে আলোচনায় নীতিগতভাবে রাষ্ট্রপতির অপসারণে একমত হওয়ার কথা জানিয়েছেন ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার। তবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি অপসারণের প্রক্রিয়া সম্পন্নের দিকেও জোর দিয়েছেন তিনি।
আজ রোববার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোট প্রধানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার বলেন, ‘নীতিগতভাবে রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। কত দ্রুত করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। পুরো জাতি এক হয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যেন উপনীত হওয়া যায়, সেটি আমরা চাই। রাজনৈতিক দল এবং শক্তিগুলোর মধ্যে যেন এ নিয়ে কোনো সংশয় না থাকে, সেটা আমরা চাই। সবাই এক হয়ে আমরা যেন এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি, সে জন্য সময় লাগলেও তা করতে হবে।’
এ সময় অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘এই সরকারের ব্যর্থতা সমগ্র দেশের জন্য ভয়াবহ পরিণত ডেকে আনবে। এই সরকারের সাফল্য চাই। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন চাই আমরা।’
গণতন্ত্র মুক্তির আন্দোলনে বিএনপিসহ যারা মাঠে ছিল, তাঁদের সবার মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি।
বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও বলেন, ‘রাষ্ট্রপতিকে চলে যেতে হবে। এ বিষয়ে সবাই নীতিগতভাবে একমত। তবে চলে যাওয়া বা অপসারণের প্রক্রিয়া কী হবে সে বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে ঐকমত্যের দরকার আছে। সেই জায়গায় আলোচনা প্রয়োজন।’
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারী বলেন, ‘বিএনপিকে আহ্বান জানাব জনগণের পাল্স বুঝুন। প্রেসিডেন্ট হাউসে যে গোখরা সাপ বসে আছে, তাঁকে বিদায় করতে সহযোগিতা করুন।’
এদিকে রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে ১২ দলীয় জোটের নেতা শাহাদত হোসেন সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘রাষ্ট্রপতির প্রতি আমাদের কোনো সহানুভূতি নাই। কিন্তু সাংবিধানিক সংকট, নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আমাদের আশঙ্কা রয়েছে। এটা করতে গেলে হিতে বিপরীত হয় কিনা। এখানে জাতীয় ঐকমত্য দরকার এবং সেটা কতখানি সম্ভব হবে। বিএনপির মতো বিশাল একটি রাজনৈতিক দল যদি এ ব্যাপারে একমত না হয়, তাহলে এটা বাস্তবায়ন করা দুরূহ হয়ে পড়বে।’

জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কেউ অসন্তুষ্ট হলে তাকে ‘রাজশাহীর আম পাঠিয়ে খুশি করা হবে’। একই সঙ্গে তিনি বলেন, রাজপথে বিরোধী দলের চলমান আন্দোলন সরকারের সঙ্গে কোনো সমঝোতার অংশ নয়।
১৯ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়ায় বিরোধী দল রাজপথে আন্দোলন করছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে পর্যাপ্ত আলোচনার সুযোগ না পাওয়ায় জনগণের দাবিকে সামনে রেখেই আন্দোলনের পথ বেছে নিয়েছে বিরোধী দল। আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিম
২০ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তাঁর সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, অন্যথায় জনগণ নিজেরাই সেই জাদুঘর খুলে নেওয়ার ব্যবস্থা করবে। আজ বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা
১ দিন আগে