যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা।
আজ বুধবার বিকেলে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
যুক্তরাজ্য হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুকও বৈঠকে অংশ নেন। সোয়া এক ঘণ্টার ওই বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ অংশ নেন।

অন্তর্বর্তী সরকারের জারি করা বেশ কিছু অধ্যাদেশ বাতিল করা নিয়ে সরকারের সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই সমালোচনা করেন তিনি।
৩ মিনিট আগে
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয়বিষয়ক দুটি অধ্যাদেশ বাতিল এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের নামে স্থগিতের সুপারিশে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এই তিনটি অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে উত্থাপনের দাবি জানিয়েছে...
৩৪ মিনিট আগে
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর লোকজন রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনিতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
১ ঘণ্টা আগে
সরকার ও বিরোধী জোটের সম্মিলিত সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগ হতাশার বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ শুক্রবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘সংস্কারের সাংবিধানিক বৈধতা: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কুপ্রভাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে