
সরকার ও বিরোধী জোটের সম্মিলিত সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগ হতাশার বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। আজ শুক্রবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘সংস্কারের সাংবিধানিক বৈধতা: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কুপ্রভাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় হাসনাত কাইয়ুম বর্তমান রাজনৈতিক গতিপথ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ যে আমূল পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, সরকার ও প্রধান বিরোধী জোটের রহস্যময় সমীকরণ সেই স্বপ্নকে ধূলিসাৎ করছে। সরকার ও বিরোধী জোটের সম্মিলিত সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগ সেই আশাকে বিরাট হতাশার দিকে ঠেলে দিচ্ছে।’
বিদ্যমান ব্যবস্থায় সংস্কারের সাংবিধানিক বৈধতা নিয়ে যে বিতর্ক তোলা হচ্ছে, তা আসলে একটি রাজনৈতিক চতুরতা—মন্তব্য করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি। তিনি আরও বলেন, ‘অতীতে আমরা দেখেছি, তিন জোটের রূপরেখা পায়ে ঠেলে তৎকালীন বিএনপি সরকার জন-আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করেছে। এবারও গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিয়ে বিএনপি সংবিধানকে শাসকের ইচ্ছাধীন দলিলে পরিণত রাখতে চাচ্ছে। ক্ষমতার ভারসাম্যহীন এই সংবিধানে থেকে কোনো টেকসই সমাধান সম্ভব নয়।’ এমন কিছু হলে তার মূল্য সরকারকেই দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সরকার ও বিরোধী জোটের ‘জন-আকাঙ্ক্ষার বিপরীত’ এসব উদ্যোগ জনগণকেই রুখে দিতে হবে উল্লেখ করে দলের নেতারা বলেন, অভ্যুত্থান শেষ হয়নি। সরকার ও রাষ্ট্রের ন্যূনতম জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভ্যুত্থান শেষ হবে না।
সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য ফরিদুল ইসলাম, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি লামিয়া ইসলাম প্রমুখ। সভার সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন।

রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লংমার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে এবং দলকে সেগুলোর আশ্রয়-প্রশ্রয় দিতে দেখা যাচ্ছে, যা স্পষ্টত অপরাধমূলক কর্মকাণ্ড।
২ ঘণ্টা আগে
মামুনুল হক বলেন, ‘ক্ষমতার মসনদে বসে ৭০ শতাংশ মানুষের গণভোটকে অবৈধ বলেন, এ দুঃসাহস আপনাকে কে দিয়েছে? জনগণের ভোটাধিকারকে অবৈধ বলে আখ্যায়িত করলে জনগণকেই অসম্মান করা হয়। ভালোয় ভালোয় সংস্কার করেন। গণভোট যদি অবৈধ হয়ে থাকে, আপনার সরকারও অবৈধ সরকার।’
৮ ঘণ্টা আগে
দেশের আর্থিক অবস্থা নাজুক বলে দাবি করেছে বিরোধী দল। তাদের আশঙ্কা, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সবার ওপর প্রভাব পড়বে। শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত দিয়েছেন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সাইফুল আলম খান মিলন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে...
১৭ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল প্রথমে বলেছিল জ্বালানিসংকটের কারণে লংমার্চ করবে, অথচ এই কর্মসূচিতেই বিপুল পরিমাণ জ্বালানি পোড়ানো হচ্ছে। পরবর্তী সময়ে তারা দাবি তুলল গণরায় বাস্তবায়নের। একদিকে তারা সংবিধান সংশোধনী কমিটির আহ্বানে সাড়া না দিয়ে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে, অন্যদিকে লংমার্চে...
১৯ ঘণ্টা আগে