
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর লোকজন রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনিতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, ‘মহাখালীর টিঅ্যান্ডটি কলোনিতে বিপুল পরিমাণ সরকারি জমি বেদখল অবস্থায় আছে। এখানে অবৈধ স্থাপনা তুলে বস্তি করে ভাড়া-বাণিজ্য চলে। এই দখল বাণিজ্য কড়াইল বস্তি পর্যন্ত বিস্তৃত। উচ্ছেদ করতে গেলে আন্দালিভ পার্থর লোকজন বাধা দিয়েছেন। ঠিকই শুনছেন, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। উনি ওই আসন থেকে তখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।’
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক কর্মকর্তাকে জমি উদ্ধারে সরাসরি নিষেধ করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন ফয়েজ আহমদ। তিনি লিখেছেন, ‘সাবেক বিটিসিএল এমডিসহ একাধিক কর্মকর্তাকে সরাসরি মানা করা হয়েছে। কর্মকর্তারা এটা নিয়ে আমার কাছে এসেছিলেন। এখানে কলোনি ভাড়া, অবৈধ ঘর তোলাসহ মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের চক্র রয়েছে। এসব অপরাধে আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন সিবিএসহ সিন্ডিকেট পরিচালনার সাথে যুক্ত পাঁচজন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা উচ্ছেদ চলমান রেখেছিলাম, তবে কর্মকর্তারা ভয়ে ছিলেন।’
রাজনৈতিক নেতাদের সমালোচনা করে ফয়েজ আহমদ বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে একেবারে কাছ থেকে দেখেছি। অভাবনীয় সব কানেকশনে জড়িত আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের আশেপাশের লোকেরা, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। উনাদের অনেকের স্বার্থ, তদবির ও চাওয়া শুধু সাধারণ চাওয়া নয়, বরং দেশের সম্পদ ব্যবস্থাপনায় সাক্ষাৎ হস্তক্ষেপ।’

বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতা এবং আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা...
৪ মিনিট আগে
রাশেদ খান বলেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা তাঁর পাশে ছিলেন। তবে ওই দাবির বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
১৭ মিনিট আগে
বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডকে ‘অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার’ দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে প্রধান বিরোধীদলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয়...
৩ ঘণ্টা আগে