
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও প্রার্থীদের প্রচারের জন্য কেন্দ্রীয়ভাবে ‘ক্রাউডফান্ডিং’ শুরু করেছে। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, এনসিপির ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থী কেন্দ্রীয়ভাবে এই ক্রাউডফান্ডিংয়ের আওতায় নির্বাচনী ব্যয় পরিচালনা করবেন। এর মাধ্যমে অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যাবে। তিনি জানান, দাতারা চাইলে সরাসরি জাতীয় নাগরিক পার্টিকে অথবা নির্দিষ্ট কোনো পছন্দের প্রার্থীকে অনুদান দিতে পারবেন। এনসিপির কেন্দ্রীয় কার্যালয় বা ওয়েবসাইটে গিয়ে এই অনুদান দেওয়া যাবে।
আসিফ মাহমুদ আরও বলেন, দলের পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী অনুদান বাবদ কত অর্থ এসেছে, কীভাবে তা ব্যয় হয়েছে এবং কোন খাতে ব্যয় হয়েছে—সব তথ্য প্রতিবছর অডিট রিপোর্টের মাধ্যমে প্রকাশ করা হবে। এই অডিট রিপোর্ট দেশবাসীর জন্য উন্মুক্ত থাকবে। আসিফ বলেন, ‘আমরা যখন স্বচ্ছতা ও জবাবদিহির কথা বলি, তখন সেটা শুধু অন্যদের সমালোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। নিজেদের ক্ষেত্রেও আমরা সেটা প্রমাণ করতে চাই।’
এনসিপির মুখপাত্র জানান, দলটি বিশ্বাস করে, তাদের প্রকৃত সমর্থন আসবে জনগণের কাছ থেকেই। জনগণের অর্থনৈতিক নীতি থেকে শুরু করে প্রতিটি সিদ্ধান্তে জনগণের সমর্থন, সহযোগিতা ও পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চায় এনসিপি। সে কারণেই জনগণের অনুদানের ওপর নির্ভর করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপিকে অনলাইনে অনুদান দেওয়ার প্রক্রিয়া তুলে ধরেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ফরহাদ সোহেল। আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম প্রমুখ।

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে। পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। আমরা এমন একটি দিন চাই, যেদিন নিরাপত্তা নিয়ে আমাদের আলাদাভাবে ভাবতে হবে না। আশঙ্কামুক্ত পরিবেশে বাংলাদেশের সব ধর্মের মানুষ তাঁদের ধর্মীয় উৎসব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। রাজনৈতিক দল
২ ঘণ্টা আগে
রাজনৈতিক অঙ্গনকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিরোধী দলের লংমার্চের উদ্দেশ্য কী? সরকারি দল তাদের কোনো রকম গ্রেপ্তার-নিপীড়ন করেনি, যা হাসিনার আমলে করা হতো।’
৫ ঘণ্টা আগে
ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কারপ্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
৬ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
১ দিন আগে