Ajker Patrika

আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দেন জামায়াতের আমির। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোট প্রদান করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘জাতি এই ভোটের জন্য অনেক অপেক্ষায় ছিল। বিশেষ করে যুব সমাজ। ভোট সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে, দেশে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের হবে না। বরং যে সরকার হবে ১৮ কোটি মানুষের। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।’

শফিকুর রহমান আরও বলেন, ‘আজকে ভোট দিয়ে এখান থেকে শুরু করলাম। পরবর্তীতে অন্যান্য কেন্দ্রে যাব। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমাদের সবাইকে দেশটা গড়তে হবে।’

জামায়াতের আমির বলেন, ‘আমরা ছোটখাটো বিষয় এড়িয়ে যাব, অবশ্যই বড় কোনো বিষয় হলে ছাড় দেব না। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক যেটা আমরা কোনোভাবে চাই না।’

তিনি আরও বলেন, ‘ভোট যখন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, আমরাও মানব অন্যদের মানতে হবে। এটাই গণতন্ত্র সৌন্দর্য, আমরা এটাই চাই।’

দলের বিরুদ্ধে ভোটের ২৪ ঘণ্টার মধ্যে আসা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াতের আমির বলেন, ‘কেউ যদি অপরাধ করে থাকে, সেটা আমিও মানব। কিন্তু অপরাধ নয় সেটাকে জোর করে অপরাধ বানানো, সেটা আরও বড় অপরাধ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত