
সমমনা ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। শুরুতেই ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপি বৈঠক করে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে মোস্তফা জামাল হায়দার বলেন, ‘বিএনপি, ১২ দলীয় জোটসহ যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, আমাদের সেই আন্দোলন এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে।’
বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
মোস্তফা জামাল বলেন, ‘বর্তমানে দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের আগামী দিনে কর্মসূচি কি হওয়া উচিত, সেসব বিষয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। কিন্তু আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই নাই।’
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা এবং জনভোগান্তিসহ নানা সমস্যা নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। তিনি জানান, ‘সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং আরও হবে। এই আলোচনার প্রেক্ষিতে করণীয় ঠিক করা হবে, যা পরে জানানো হবে।’

এ সময় বিগত দিনে ১২ দলীয় জোটের ভূমিকার প্রশংসা করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দীর্ঘ দিন যাবৎ ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। ফ্যাসিবাদ পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে ১২ দলীয় জোট।’
১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গেও বৈঠক করে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এসব বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু অংশ নেন।

কোনো বিপ্লব বা কোনো গণ-অভ্যুত্থান কোনো সংবিধানের অধীনে হয় না। এটা জনগণের ইচ্ছায়, আকাঙ্ক্ষায় হয়। সংবিধানের অনেক কিছু ছাড়াই এ পর্যন্ত আমরা এসেছি। যেমন ইন্টেরিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। ৯০ দিনের মধ্যে ইলেকশন করতে হবে—যদি এ রকম সিচুয়েশন হয় সেইটা আমরা মানিনি, মানতে পারিনি...
১২ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের মাধ্যমে ৬৮ শতাংশ জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন।
১২ ঘণ্টা আগে
প্রবাসীদের সংকটে সহায়তার লক্ষ্যে গঠন করা হয়েছে ‘এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল’। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১৩ ঘণ্টা আগে
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ ঘণ্টা আগে