২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন।
দাখিলকৃত হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এবি পার্টির মোট আয় ছিল ২ কোটি ৩২ লাখ ২৭ হাজার ৭৩৩ টাকা এবং মোট ব্যয় ছিল ২ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৯ টাকা। ফলে বছরের শেষে দলের ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ১৯ কোটি ৫৬৬ টাকা।
এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আইন ও নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।
প্রতিনিধি দলে আরও ছিলেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন এবং এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্য সচিব রাশিদা আক্তার মিতু ও রমনা থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী।

২০২৫ সালে জামায়াতে ইসলামী আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর দলটির ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ কোটি টাকা। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আয় কমেছে দলটির। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনে নিজেদের বার্ষিক আয়-ব্যয়ের এ হিসাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী।
২ ঘণ্টা আগে
তারেক রহমানের মধ্যে শেখ হাসিনা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ভিন্নমত দমনের জন্য হাসিনার কায়দায় তারা বালুর ট্রাক দিয়ে এনসিপির বিক্ষোভ মিছিল আটকানোর চেষ্টা করেছে। কিন্তু যারা ১৭ বছরের দানবীয় শাসন থেকে দেশকে মুক্ত করেছে, বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করেছে, তাদের বালুর ট্রাক দিয়ে আটকানো যাবে না...
১৬ ঘণ্টা আগে
স্থায়ী কমিটির বৈঠক হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে তিনি বলেন, ‘এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে নিশ্চিত করে বলতে পারব।’ তবে ওই বৈঠক থেকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসতে...
২০ ঘণ্টা আগে
নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বারবার পুলিশের বাধার মুখে পড়ছে। জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল থাকায় তাদের এ পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তবে জেলায় নেতা-কর্মীদের গাড়িবহর ও জমায়েত ঠেকাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে বালুভর্তি ও খালি ট্রাক রেখে....
২০ ঘণ্টা আগে