মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে বাসায় পৌঁছেছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। তবে বিদেশে নেওয়ার জন্য যে দীর্ঘ ভ্রমণ, সেটার জন্য এখনো শারীরিকভাবে বেগম খালেদা জিয়া প্রস্তুত নন বলে জানিয়েছেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসার পর আজ রাত ৯ টার দিকে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা আগেও বলেছি, আজকেও মেডিকেল বোর্ড আবার বসেছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে। যত দ্রুত সম্ভব যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানিতে নিয়ে যাওয়ার কথা বলেছে। তবে সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সে জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। তাই আট থেকে পনেরো ঘণ্টা কিছু কিছু ক্ষেত্রে সেটা ২১ ঘণ্টাও হয়। সেইটা যাতে উনি ফ্লাই করতে পারেন। সে জন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় নিয়ে এসেছি। এখন বাসায় রেখেই চিকিৎসা চলবে।
তিনি আরও বলেন, পরবর্তীতে যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ উনাকে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকের সুপারিশ ক্রমেই গ্রহণ করব।
এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, এটা যদি সিঙ্গাপুর বা থাইল্যান্ড হতো, যেটার দূরত্ব তিন থেকে চার ঘণ্টা । কিন্তু যখনই আমরা ইউকে, জার্মানি বা আমেরিকার কথা চিন্তা করি তখন স্বাভাবিকভাবে এটা একটা লম্বা জার্নি। টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় প্রচুর পরিমাণে একটি নেগেটিভ প্রেশার হয়।
সুতরাং রোগীর শারীরিক সুস্থতা কতটুকু আছে সেটা আপনার মাথায় থাকতে হবে। সে জন্যই সবকিছু বিবেচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো।

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
১ ঘণ্টা আগে
‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
২ ঘণ্টা আগে
ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বের আমন্ত্রণ জানালে বাংলাদেশ সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’
৪ ঘণ্টা আগে
গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
১ দিন আগে