
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি ৫ আগস্টের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, যদি ৭০ ভাগের গণভোটের হ্যাঁ-এর পক্ষে রায় দেওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা না হয়, তাহলে জাগপা আরও একটি ৫ আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করবে।
আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাগপায় যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক স্পষ্ট ভাষায় পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে দিয়েছেন ‘নির্বাচন যদি পিছিয়ে যায় এই কারণে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম’। অর্থাৎ উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে জুলাই সনদে স্বাক্ষর করার বিএনপির কোনো ইচ্ছা ছিল না। ওনার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, উনি তাহলে ওই সময় মিথ্যাচার করেছিলেন।
রাশেদ প্রধান আরও বলেন, উনি (প্রধানমন্ত্রী) যদি সত্যি সত্যি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়ে থাকতেন তাহলে ওনার প্রধান দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে— ক্ষমতায় আসার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা এবং জুলাই সনদকে বাস্তবায়ন করা।
তিনি বলেন, তারা (বিএনপি) এখন বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। কোন অক্ষর? ভারতের শেখানো অক্ষর, নাকি বিএনপির গুলশান অফিসের স্বাক্ষর? আমরা ওই অক্ষর চিনি না। আমরা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, যেই গণভোট হয়েছে, যেখানে ৭০ ভাগ মানুষ হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছে আমরা সেই অক্ষর চিনি। আমরা ভারতের অক্ষর চিনি না, আমরা বিএনপির অক্ষর চিনি না। অতএব ৭০ ভাগ মানুষ যেই গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে সেই গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর কোনো অন্যথা বাংলার মানুষ মেনে নেবে না।
৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে ভারতীয় আধিপত্যবাদেরও পতন হয়েছিল বলে মন্তব্য করেন রাশেদ প্রধান। তিনি বলেন, ৫ আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয় নাই, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের পতন হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। আমরা এখানে যে একটি ম্যানেজ ভোট দেখতে পেলাম, যেই ম্যানেজ ভোটের মাধ্যমে বাংলাদেশে নতুন বিএনপি সরকার আসলো। তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো পূরণ করার জন্যই বিএনপি সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে। সেটা যদি না হতো তাহলে তারা শপথ গ্রহণের দিনেই সংসদ সদস্য হিসেবে যেরকম শপথ নিতেন একই সঙ্গে সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতেন।
শপথ গ্রহণের দিনই বিএনপি জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে মন্তব্য করে রাশেদ প্রধান বলেন, শপথ গ্রহণের দিন তারা (বিএনপি) জুলাইয়ের সঙ্গে বেইমানি করেছে। তারা শহীদ পরিবারের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তারা জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করেছে। তারা গণ-অভ্যুত্থানের সঙ্গে মুনাফেকি করেছে। এবং তারা জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই ভারতের করদ রাজ্য বানাতে চায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়েছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজপথের আন্দোলনেও দল দুটি এখনো একসঙ্গেই আছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে আলাদা করে নিজেদের সামর্থ্য পরীক্ষা করতে চায় তারা। এ জন্য বিভিন্ন সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আলাদাভাবে...
১৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি ও প্রোপাগান্ডা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশবিরোধী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার চেষ্টা করবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
১ দিন আগে
মাৎসুমোতো আকিকোর সঙ্গে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শফিকুর রহমান। বিশেষ করে নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং নাগরিক সেবার মানোন্নয়নে টোকিওর অভিজ্ঞতা ও সফলতা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়...
১ দিন আগে
বারিধারায় ভারতীয় দূতাবাসে এই সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা।
১ দিন আগে