
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ তার দায়িত্ব ঠিকই পালন করবে এবং সুষ্ঠু ভোট আদায় করে ছাড়বে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতের আমির।
ডা. শফিকুর বলেন, ‘আমরা আসলে তরুণদের হাতেই বাংলাদেশ তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। পরপর চারটি নির্বাচনে মানুষ তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোট দিতে পারেনি। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। যাদের ভোট গ্রামে আছে, তারা দলে দলে অনেকটা ঈদের উচ্ছ্বাস এবং আনন্দের সঙ্গে বাড়ি যাচ্ছে। সেখানে তারা ভোট দিতে চায় এবং তারা মনের মতো সরকারও দেখতে চায়।’
ডা. শফিকুর বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যাঁরা সম্পৃক্ত আছেন—নির্বাচন কমিশন, তারপরে নির্বাচন পরিচালনার দায়িত্বে যাঁরা নিয়োজিত এবং যাঁরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, তাঁদের সবার প্রতি আমাদের অনুরোধ, এ দেশ আপনাদেরও, আপনারা ন্যায়নিষ্ঠভাবে, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। তাহলে জনগণের ভালোবাসা পাবেন, সমর্থন পাবেন এবং জনগণ এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনাদের মূল্যায়ন করবে।’
নির্বাচনের ফলাফল আপনাদের পক্ষে যেতে পারে, আবার বিপক্ষেও যেতে পারে। এ ক্ষেত্রে আপনাদের অবস্থান কী হবে—জানতে চাইলে জামায়াত আমির বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। আমরা বললেই এটা সুষ্ঠু হবে না। আর সুষ্ঠু হয়নি বললেও এটা ওই রকম হবে না। যখন জনগণ বলবে, এটা সুষ্ঠু হয়েছে, আমরা এটা শ্রদ্ধার সঙ্গে মেনে নেব। আমরা বিজয়ী হই অথবা আমরা বিরোধী দলে বসি, এটা কোনো ম্যাটার করে না।’
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন।

সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ রোববার (২৯ মার্চ)। দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম জানাবে। সকালে দলের মিডিয়া টিম এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
৪৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। কার্যালয়ের সামনে আসার পর স্লোগানে-স্লোগানে তাকে স্বাগত জানান দলের নেতা–কর্মীরা...
১৬ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গণভোটের ফলাফল ও সংবিধান নিয়ে বিএনপির অবস্থানকে দ্বিচারিতা বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সংবিধানের দোহাই দিয়ে এখন সেই রায় অস্বীকার করা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।
২১ ঘণ্টা আগে