
টক শোতে অনেকেই ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আজ মঙ্গলবার সিইসির সঙ্গে বৈঠক শেষে এ অভিযোগ করেন নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম বলেন, ‘অনেকেই টক শোতে ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন। ইসি তাদের দৃষ্টিতে কীভাবে দেখে, সে বিষয়ে জানতে চেয়েছি।’
আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘টক শোতে যাঁদের কথায় আমরা আশান্বিত হই এবং আপ্লুত হই, তেমন মানুষ ভোটারদের টাকা দিচ্ছেন। এটি কমিশন কীভাবে দেখছে, সেটি জানতে চাওয়া হয়েছে। কমিশন বলেছে, তারা আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা বলেছি, যারাই অন্যায়-অনৈতিক এবং বেআইনি কাজ করবে, তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, মাঠপর্যায়ে অমুক ডিসি অমুক দলের লোক। কোন দলের ডিসি কতজন, এ রকম হিসাব দেওয়া হচ্ছে। এটা হয়তো গুজবও হতে পারে, কেননা এ রকম গুজব ছড়িয়ে দিয়ে কর্মীদের বলা হতে পারে, যার যেটা ইচ্ছে করো। এটাকে আমরা গুজব হিসেবেই দেখতে চাই। তবে নির্বাচন কমিশনকে খেয়াল রাখতে হবে, যাতে কোনো কর্মকর্তার কর্মকাণ্ড কোনো বিশেষ দলের পক্ষপাতমূলক না হয়। এ রকম কিছু নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘এখনো নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এক দিন বাকি আছে। আশা করছি, কোনো সমস্যা হবে না। কেননা যে দল নির্বাচন চায় না, সেটা তো নির্বাচনে নেই। আর যেসব দল নির্বাচনে আছি। আমরা সবাই মিলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আশা করছি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দল বিপুল ভোটে নির্বাচিত হবে।’
অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনের দিন সকালে মাঠপর্যায়ে ব্যালট বাক্স গেলে খুশি হতাম। কিন্তু দেশের অনেক এলাকা দুর্গম আছে, থানা হেডকোয়ার্টার থেকেও অনেক দূর; সেসব এলাকায় রাতে ব্যালট বাক্স পাঠানো নিরাপদ নয়। তবে ব্যালট বাক্স স্বচ্ছ থাকবে। এতে চারটি লক থাকবে। ভোটের মাধ্যমে ভরে গেলে আরও একটি লক দেওয়া হবে। শেষে যখন এসব বাক্স খোলা হবে, তখন এজেন্টদের সামনেই খোলা হবে।’
জঙ্গি হামলার আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘জঙ্গি হামলা অনেক সময় রাজনৈতিকভাবে বড় করে দেখানো হয়। এটা শুধু আইন দিয়ে সমাধান হবে না। এ জন্য সামাজিক সচেতনতা বাড়ানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির বয়োজ্যেষ্ঠ ভ্রাম্যমাণ এক পান বিক্রেতার হাতে এক হাজার টাকার নোট গুঁজে দেন। ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ওই টাকা দেওয়ার সময় শাহরিয়ারের হাতে ভোটের প্রচারপত্র ছিল। জামায়াতে ইসলামীর আমির ঢাকা-১৫ আসন থেকে নির্বাচন করছেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে কর্নেল তাহের যে রাষ্ট্র পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করেছিলেন, তার মূল লক্ষ্য ছিল জনগণের ক্ষমতায়ন এবং রাষ্ট্রের চরিত্রের রূপান্তর। ঔপনিবেশিক উত্তরাধিকার বহনকারী প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের মাধ্যমে একটি গণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার...
৮ ঘণ্টা আগে
৭১-এর স্বাধীনতাযুদ্ধে জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দল পবিত্র ইসলাম ও কোরআনের নামে যে সংগঠিত দর্শন এবং ইসলামের সংমিশ্রণ তৈরি করেছিল, স্বাধীনতাযুদ্ধে তাদের যুদ্ধবিরোধী ও দেশবিরোধী ভূমিকার কারণে বাংলাদেশে তারা দীর্ঘদিন নিষিদ্ধ থাকতে বাধ্য ছিল। সেই সময় জাসদের প্রতিক্রিয়াধর্মী উত্থান কিংবা...
৮ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি। আগামী দিনে সেই সংখ্যা ১৬০-এ
৯ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের সাথে অনেক কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন-এই বাংলাদেশ আমরা পেতাম না...
১১ ঘণ্টা আগে