কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা যদি ইফতারের একটি টেবিলে একসঙ্গে এনজয় করতে পারি, তাহলে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে সমস্যা কী? হিংসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া যায় না। তাই আমরা আগামী নির্বাচন নিয়ে একসঙ্গে কাজ করব।’
রাজধানীর মালিবাগের একটি হোটেলে আজ বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস। ইফতার মাহফিলের আগে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আন্দোলনে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের অনেক অবদান ছিল। নুরুল হক নুরের অবদান ছিল অনেক।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘জনকল্যাণমুখী সংস্কারের সঙ্গে আমরাও একমত। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ দেবেন।’
বিএনপি জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে উল্লেখ করে দলটির এই নেতা আরও বলেন, দেশের সব মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করেছে। দেশের মানুষের অধিকার, স্বাধিকার আন্দোলনে ও গণতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন ছাত্ররা।
ইফতার মাহফিলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান এড়িয়ে উল্টো আরেকটি প্রস্তাব আনার অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। গতকাল বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে সংসদকক্ষ থেকে বের হয়ে যান।
১১ ঘণ্টা আগে
‘যেহেতু হাউসের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই—যে জনগণ আমাদের এই রায় দিয়েছিল, আমরা এখন...
১৪ ঘণ্টা আগে
অনির্বাচিত সরকারের কোনো অধিকার ছিল না এই রকম চুক্তি করার। তাদের মেটিকুলাস প্ল্যানের শেষ পেরেক ছিল আমেরিকার সঙ্গে অতিশয় গোপন বাণিজ্য চুক্তি। তথাকথিত বাংলাদেশপন্থীরা...
১৬ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো ‘প্রতিকার না পাওয়া’ এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে সংসদকক্ষ থেকে বের হয়ে যান।
১৭ ঘণ্টা আগে