
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম বিক্রি শুরু হয়, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনতে মঙ্গলবার সকাল থেকে কর্মী-সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় জমান নারী নেত্রীরা। পরে মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে একে একে লাইনে দাঁড়িয়ে সবাই মনোনয়ন ফরম কিনতে শুরু করেন।
কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ফরম বিক্রির কার্যক্রম চলবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ জয়ী হয় ২২৩টি আসনে, স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন ৬২টি আসনে, বিরোধী দল জাতীয় পার্টি জয়ী হয় ১১টি আসনে ও অন্যান্য দল পায় ৩টি আসন। প্রতি ৬ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসনে মনোনয়ন দিতে পারে সংশ্লিষ্ট দল। সে হিসাবে আওয়ামী লীগ ৩৮টি সংরক্ষিত আসন পায় এবং স্বতন্ত্ররা পায় ১০টি আসন। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরাও সংরক্ষিত আসনের মনোনয়নের দায়িত্ব আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়ায় আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত আসনে এবার মনোনয়ন দেবে।

চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
৪১ মিনিট আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
২ ঘণ্টা আগে
রিজভী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ-সংকট শুধু দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে ঘিরে সংঘাত এবং এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি
৪ ঘণ্টা আগে