
সংসদ লুটেরা ব্যবসায়ীদের ক্লাবে এবং আওয়ামী লীগ ব্যবসায়ী লীগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ডামি নির্বাচনের সরকার থেকে দেশ বাঁচাও, দ্রব্যমূল্যের আগুন থেকে মানুষকে রক্ষা কর—শীর্ষক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ৭ তারিখে যে ডামি নির্বাচন হয়েছে তাতে দু’শর ওপরে চিহ্নিত ব্যবসায়ীকে এমপি ঘোষণা করা হয়েছে। আর এর প্রকৃত হিসাব হবে আড়াই শর ওপরে। এর মানে হচ্ছে এই পার্লামেন্ট পুরোপুরি একটা ব্যবসায়ী, লুটেরা, মাফিয়া, ব্যাংক খেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে। সেই কারণেই আওয়ামী লীগ এখন ব্যবসায়ী লীগে পরিণত হয়েছে।
সাইফুল হক আরও বলেন, আজকে বাজারের যে পরিস্থিতি, মানুষ বাজারে বলে যে মনে হয় না দেশে কোনো সরকার আছে। বাজারের অসৎ, মুনাফাখোর, সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে কেবল জনগণকে জিম্মি করে নাই। তারা আজকে পুরোপুরিভাবে সরকারি দল আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে। তারা মনে করছে সরকারি দলের কিছু করার নাই তাদের বিরুদ্ধে।
আওয়ামী লীগ জনগণের দল নয় উল্লেখ করে সাইফুল হক বলেন, সারা দেশের সন্ত্রাসী, মাফিয়া, দুর্বৃত্ত, চাঁদাবাজ, মুনাফাখোররা আজকে তাদের ছত্রছায়ায় আশ্রয় গ্রহণ করেছে। সেজন্যই আজকে বাজার নিয়ন্ত্রণ বলে কিছু নাই।
৭ তারিখের নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে জানিয়ে সাইফুল হক বলেন, বিরোধী দলের ডাকে এই সরকারের প্রতি মানুষ গণঅনাস্থা জানিয়েছে। ৪-৫ শতাংশ মানুষও ভোট দেয়নি। সকল বিরোধী দল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। এমনকি যে ২৭-২৮টা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাও নানাভাবে প্রকাশ করেছে ৭ তারিখে বাস্তবে কোনো নির্বাচন হয়নি।
সাইফুল হক বলেন, আওয়ামী লীগ একটি বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমি বলতে চাই বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ তৈরি করেছে বহু আগেই সেই আওয়ামী লীগের মৃত্যু হয়েছে।

চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং ‘গণভিক্ষা’ নামে ব্যঙ্গাত্মক কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি মিছিল হয়।
১ ঘণ্টা আগে
রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে সরকারি দলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সাধুবাদ জানাতে পারছি না। কারণ দখল শুধু রাড্ডায় হয়নি, হাজার জায়গায় হয়েছে। মোহাম্মদপুরেও হয়েছে। সবগুলো যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে...
২ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি...
২ ঘণ্টা আগে
দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উপ-কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে। রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে এই উপকমিটির উপ-প্রধান করা হবে। পাশাপাশি প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও
২ ঘণ্টা আগে