
বঙ্গবন্ধুকে সাধারণ মানুষ ভালোবাসতেন। তাঁর কন্যা শেখ হাসিনাও সাধারণ মানুষের ভালোবাসায় বেঁচে আছেন। জনগণের বিপরীতে যাদের অবস্থান, তারা শেখ হাসিনাকে জনগণ থেকে আলাদা করার ষড়যন্ত্র করছে। বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, হচ্ছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটসংলগ্ন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএসআরসি) মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি (বিএইএ)।
ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রী দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা যারা নির্বাচন করি এবং এলাকায় যাই লাল-সবুজের ঘর থেকে বেরিয়ে মানুষ যে বেহেশতের হাসি দেয়, তখন মনে হয় মানুষের এমন হাসি দেখতেই বোধয় এত দিন রাজনীতি করেছি।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘বঙ্গবন্ধুকে কারা হত্যা করল, কী কারণে হত্যা করল—তা অনুধাবন করা জরুরি। আমরা এত এত মিথ্যার মধ্যে বাস করি। বঙ্গবন্ধুকে না জানলে, তাঁকে নির্মোহভাবে অনুধাবন না করলে সেই মিথ্যা থেকে আমাদের মুক্তি ঘটবে না।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অনেকে মিথ্যাচার করেন বঙ্গবন্ধু নাকি প্রশাসনিকভাবে ব্যর্থ ছিলেন। যদি তা-ই হতো, তাহলে মাত্র তিন বছর সাত মাসে এত কাজ করতে পারতেন না। এতটুকু সময়ে তিনি যা করেছেন, তা অকল্পনীয়।’
সংগঠনের সভাপতি ও সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সুভাষ সিংহ রায়, কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক মিজানুল হক কাজল প্রমুখ।

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
১৭ ঘণ্টা আগে
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
১ দিন আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
১ দিন আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
১ দিন আগে