Ajker Patrika

কানাডার ড্র, যুক্তরাষ্ট্রের উড়ন্ত জয়

বিশ্বকাপে এর আগে ছয় ম্যাচ খেলে কানাডা হেরেছে প্রত্যেকটিতেই। গত রাতে টরন্টোতেও পায়নি জয়। তবে বসনিয়ার বিপক্ষে ১–১ গোলের ড্রয়ে মাঠ ছাড়ে কানাডা। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র মাঠে নামে। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। চলুন ছবিতে ছবিতে দেখে নিই কানাডা-বসনিয়া, প্যারাগুয়ে-যুক্তরাষ্ট্র ম্যাচের ঘটনা।

আপডেট : ১৫ জুন ২০২৬, ০১: ২১
৩২ বছর পর যুক্তরাষ্ট্রে ফিরেছে বিশ্বকাপ। আজ লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে দর্শকদের হতাশ করেনি যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি

বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো পরশু রাতে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে। গত রাতে মাঠে নেমেছে টুর্নামেন্টের আরেক সহ-আয়োজক কানাডা। মাঠে নামার আগে টরন্টোতে হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। ছবি: এএফপি

বসনিয়ার বিপক্ষে গোলের পর কানাডার উদযাপন। যদিও টরন্টোতে স্বাগতিকেরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। বসনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কানাডা। ছবি: এএফপি

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে দেখা গেছে তারকাদের মেলা। যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচ দেখেছেন ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড বেকহাম। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রেস গোল রক্ষার প্রাণপণ চেষ্টা করেও সফল হননি। প্যারাগুয়ের একমাত্র গোল করেছেন মরিসিও। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ম্যাচ বলে কথা। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। স্বাগতিক যুক্তরাষ্ট্র জিতেছে ৪-১ গোলে। ছবি: এএফপি

৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে গোল করেছেন জিও রেইনা। দলের চতুর্থ গোলের পর এভাবেই উদযাপন করেন স্বাগতিক দলের খেলোয়াড়রা। রেফারি কিছুক্ষণ পর শেষ বাঁশি বাজালেই নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের ৪-১ গোলের জয়। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত