Ajker Patrika

দেখে নিন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়ের কিছু মুহূর্ত

এশিয়া কাপের সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে গতকাল জিততেই হতো বাংলাদেশকে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮ রানে। টস জিতে আগে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৫৫ রান। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন তানজিদ হাসান তামিম। ৩১ বলের ইনিংসে মেরেছেন ৪ চার ও ৩ ছক্কা। জয়ের লক্ষ্যে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেললেও ১৪৬ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের কিছু মুহূর্ত।

টি-টোয়েন্টি শুরুটা যেমন করা দরকার, তেমনই গত রাতে আবুধাবিতে করেছেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান (বাঁয়ে) ও তানজিদ হাসান তামিম (ডানে)। ৪০ বলে ৬৩ রানের জুটি গড়েছেন তাঁরা। যেখানে পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভার) কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান করেছে বাংলাদেশ। ছবি: এএফপি

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টি, হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপ—নিয়মিত রান করতে থাকা লিটন দাস হঠাৎই খেই হারিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ২৮ রান। গত রাতে আফগানিস্তানের বিপক্ষে ১১ বলে ৯ রান করে আউট হয়েছেন। ছবি: এএফপি

আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ১৫৪ রান করার পর বোলিং-ফিল্ডিংয়ে যা করার, তা-ই করেছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়ার পর এভাবেই উদযাপন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: এএফপি

থিতু হওয়ার পর হাত খুলে খেলতে গিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু তাঁকে ইনিংস বড় করতে দেননি রিশাদ হোসেন। ৩১ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৫ রান করেন গুরবাজ। ছবি: এএফপি

ফিল্ডিংয়ে তেমন একটা ভালো করেনি আফগানিস্তান। অধিনায়ক রশিদ খানের অলরাউন্ড পারফরম্যান্সও পারেনি দলকে জেতাতে। ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন। ৮ নম্বরে নেমে ১১ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ২০ রান। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত