Ajker Patrika

রোনালদোর রেকর্ড, পারল না ইংল্যান্ড, নকআউটে কলম্বিয়া

ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে গত রাতে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলে জোড়া রেকর্ড গড়েছেন তিনি। পর্তুগাল জিতেছে ৫-০ গোলে। এদিকে ঘানার বিপক্ষে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বোস্টনে ইংল্যান্ড-ঘানা ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। আর সকালে গুয়াদালাহারায় ডি আর কঙ্গোর বিপক্ষে ১-০ গোলে জিতে নকআউট পর্বের টিকিট কাটল কলম্বিয়া। চলুন ছবিতে ছবিতে দেখে নিই পর্তুগাল-উজবেকিস্তান, ইংল্যান্ড-ঘানা, ডিআর কঙ্গো-কলম্বিয়া ম্যাচের কিছু ঘটনা। ছবি: এএফপি

আপডেট : ২৪ জুন ২০২৬, ১৮: ১৮
ডিআর কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পর্তুগাল। হিউস্টনে গত রাতে উজবেকিস্তানের বিপক্ষে গোলের বন্যা বইয়ে এভাবেই উদযাপন করেছে পর্তুগিজরা। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। ছবি: এএফপি

সমালোচনাকে কীভাবে তুড়ি মেরে উড়িয়ে দিতে হয়, সেটা ক্রিস্টিয়ানো রোনালদোর ভালোই জানা। জোড়া গোলে করেছেন ইতিহাস। ছবি: এএফপি

উজবেকিস্তানের ডিফেন্ডার রুস্তম আশুরমাতভের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোলে করেছেন জোড়া রেকর্ড। প্রথমত একমাত্র ফুটবলার হিসেবে ছয় ফুটবল বিশ্বকাপের প্রত্যেকটিতেই গোল করেছেন তিনি। আর ইউসেবিওকে টপকে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। বিশ্বকাপে ইউসেবিও এবং রোনালদো করেছেন ৯ ও ১০ গোল। ছবি: এএফপি

৮২ মিনিটে ভিতিনিয়ার পরিবর্তে মাঠে নামেন রাফায়েল লিয়াও। নামার ৫ মিনিটের মধ্যেই করেছেন গোল। ৮৭ মিনিটে করা তাঁর এই গোল ম্যাচে পর্তুগালের পঞ্চম গোল। ছবি: এএফপি

বোস্টনে গত রাতে ইংল্যান্ড-ঘানা ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ইংলিশ ফুটবলারদের চোখেমুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে ম্যাচ জিততে না পারার হতাশা কতটা কাজ করছে। ছবি: এএফপি

ঘানার কোচ কার্লোস কুইরোসের ট্যাকটিকসের কাছে হার মানল ইংল্যান্ড। ছবি: এএফপি

বোস্টনের গ্যালারিতে ঘানার ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস। জয়ের জন্য নয়। ইংল্যান্ডের বিপক্ষে ড্র যে ঘানার কাছে জয়ের সমতুল্য। ছবি: এএফপি

গোলশূন্য ড্রই মনে হচ্ছিল গুয়াদালাহারায় আজ সকালে অনুষ্ঠিত কলম্বিয়া-ডি আর কঙ্গো ম্যাচের পরিণতি। তবে তা হয়নি। কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনোস (হলুদ জার্সি) গোল করে জিতিয়েছেন দলকে। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত