Ajker Patrika

ছেলেকে ধরে কাঁদলেন, কাঁদলেন সতীর্থরা, কাঁদলেন মেসির ভক্তরাও

মনুমেন্তালে বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচটা আর্জেন্টিনা-বেনিন নয়। হয়ে উঠেছে মেসিময়। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন মেসি। বিদায় বেলায় দুই অ্যাসিস্ট ও এক গোল করেছেন। বেনিনকে ৩-০ গোলে আর্জেন্টিনা হারানোর পর মনুমেন্তালের আকাশে লেজার শো-এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে মেসির ছবি। এমনকি বিদায়ী ভাষণ দিতে গিয়ে কেঁদেছেন স্বয়ং মেসি। শুধু তা-ই নয়, মনুমেন্তালের দর্শক, এনসো ফের্নান্দেস, কোচ লিওনেল স্কালোনিও কেঁদেছেন। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক মেসির বিদায়ী ম্যাচের কিছু মুহূর্ত।

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৫: ২১
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থদের সঙ্গে সপরিবারে লিওনেল মেসি। ছবি: এএফপি

স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের সঙ্গে মনুমেন্তালে লিওনেল মেসি। ছবি: এএফপি

মনুমেন্তালে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ ছাপিয়ে তা হয়ে ওঠে মেসিময়। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে মনুমেন্তালের গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। ডাগআউটে এভাবেই মেসির মুখোশ পরে দেখা গেছে কয়েকজন মেসি-ভক্তকে। ছবি: এএফপি

বল পায়ে ছুটছেন লিওনেল মেসি। তাঁকে আটকানোর চেষ্টা করছেন বেনিনের দুই ফুটবলার। দীর্ঘ ২১ বছরে প্রতিপক্ষ খেলোয়াড়দের বোকা বানিয়ে এভাবেই অসংখ্য গোল করেছেন মেসি। মনুমেন্তালে আজ বিদায়ী ম্যাচে দুই অ্যাসিস্ট ও এক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ছবি: এএফপি

পেনাল্টি থেকে ৭১ মিনিটে গোল করলেন লিওনেল মেসি। দুই হাত উঁচিয়ে করলেন তাঁর সেই চিরচেনা উদযাপন। আর্জেন্টিনার জার্সিতে আর কখনোই দেখা যাবে না মেসির এমন উদযাপন। ছবি: এএফপি

বিদায়ী ম্যাচে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দনের জবাব দিয়েছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

বিদায়ী ভাষণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি। চোখের পানি ধরে রেখে দীর্ঘ এক বক্তব্য দিয়েছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন সতীর্থরা। ছবি:

বিদায়ী ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে ছবি তুলেছেন লিওনেল মেসি। সতীর্থরা তো বটেই, স্বয়ং মেসিও চোখের পানি ধরে রাখতে পারেননি। ছবি: এএফপি

বিদায়ী ম্যাচে সপরিবারে এসেছিলেন লিওনেল মেসি। বেনিন ম্যাচ শেষে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেছেন মেসি। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত