Ajker Patrika

রুদ্ধশ্বাস ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

নবাগত কেপ ভার্দে এতটা লড়াই করবে আর্জেন্টিনার সঙ্গে, সেটা কত জনে কল্পনা করতে পেরেছিলেন। মায়ামিতে আজ দুই দফা পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিল কেপ ভার্দে। শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনা ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে যায়। লিওনেল মেসির অ্যাসিস্টে ক্রিস্তিয়ান রোমেরো গোল করলেও সেটা কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল ধরা হয়েছে। আর্জেন্টিনার গোল দুটি করেছেন মেসি ও লিসান্দ্রো মার্তিনেস। আর কেপ ভার্দের হয়ে গোল করেছেন দেরয় দুয়ার্তে ও সিদনি কাব্রাল। চলুন এক নজরে ছবিতে ছবিতে দেখে নিই আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের কিছু ঘটনা।

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০১: ০৯
সময় যতই গড়িয়েছে, আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ তত বেশি রোমাঞ্চ ছড়িয়েছে। ৯০ মিনিটে ১-১ গোলে ড্রয়ের পর দুই দলই খেলতে থাকে সমান তালে। আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় মায়ামিতে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা।  কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে আলবিসেলেস্তরা। ছবি: এএফপি

দুই দফা পিছিয়ে পড়েও সমতায় ফিরেছে কেপ ভার্দে। গোলের পর এভাবেই ফুটবলাররা উদযাপন করেছেন। যদিও তাঁদের এই উচ্ছ্বাস শেষ পর্যন্ত থাকেনি। ছবি: এএফপি

২৯ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন লিওনেল মেসি। এই গোলে ওলট পালট করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা। ১১১ মিনিটে জয়সূচক গোলটিতেও তাঁর অবদান রয়েছে। মেসির কর্নার থেকে হেডে গোল করেন ক্রিস্তিয়ান রোমেরো। যদিও গোলটি কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল হিসেবে ধরা হয়েছে।  তবু দিনশেষে হাসিটা তো মেসিরই। ছবি: এএফপি

আর্জেন্টিনা দলে যেমন উচ্ছ্বাস, এর বিপরীত অবস্থা কেপ ভার্দের। নবাগত দলটি চমক দেখিয়ে শেষ বত্রিশে উঠে আজ আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়েছিল। যদিও আফ্রিকা মহাদেশের দলটির কপালে জুটেছে হার। কেপ ভার্দের ফুটবলারের কান্নাটা হয়ে থাকল প্রতীকী ছবি। ছবি: এএফপি

৩-২ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনার রক্ষণদুর্গে ঘন ঘন হানা দেয় কেপভার্দে। তবে বাজপাখি নামে পরিচিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস কেপ ভার্দের নিশ্চিত দুটি গোল ঠেকিয়ে দিয়েছেন। রুদ্ধশ্বাস জয়ে মাঠ ছাড়ার পর এভাবেই উজ্জীবিত অবস্থায় দেখা গেছে আর্জেন্টিনা দলকে। ছবি: এএফপি

কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় পেয়েছে আর্জেন্টিনা। মায়ামির গ্যালারিতে আজ উড়েছে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা উড়িয়েছেন জাতীয় দলের পতাকা। ছবি: এএফপি

মায়ামিতে আজ আর্জেন্টিনা-কেপ ভার্দে শেষ বত্রিশ ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে পরতে পরতে। ডাগআউটে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও ম্যাচের তালে তালে উত্তেজিত হয়ে পড়েছেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছেড়েছে। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত