
শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬। এবারের মেলায় সবার নজর কেড়েছে এই লোমহীন স্ফিংক্স বিড়াল। ছবি: জাহিদুল ইসলাম

মেলার একটি স্টলে প্রদর্শনীর জন্য রাখা দুটি ময়ূর। ছবি: জাহিদুল ইসলাম

মেলায় বিভিন্ন পাখিও প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। ছবি: জাহিদুল ইসলাম

দেখার পাশাপাশি পাখির সঙ্গে খুনসুটিতেও মেতেছেন অনেক দর্শনার্থী। ছবি: জাহিদুল ইসলাম

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন
পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন









