Ajker Patrika

আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান, দেখে নিন নাটকীয় এই ম্যাচের কিছু মুহূর্ত

আরব আমিরাত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, সেটা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। কারণ, বাংলাদেশ সময় গতকাল রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও পাকিস্তানি ক্রিকেটাররা তখন ছিলেন টিম হোটেলে। কিছুক্ষণ পর সালমান আলী আঘা-শাহিন শাহ আফ্রিদিরা দুবাই স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেন। নানা নাটকীয়তার পর রাত ৯টা ৩০ মিনিটে শুরু হয় পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ। টস হেরে আগে ব্যাটিং পাওয়া পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করেছে ১৪৬ রান। ‘বাঁচা-মরা’র ম্যাচে ১৭.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় আমিরাত। ৪১ রানে জিতে পাকিস্তান কেটেছে সুপার ফোরের টিকিট।

শাহিন শাহ আফ্রিদির অলরাউন্ড নৈপুন্যে সুপার ফোরের টিকিট কেটেছে পাকিস্তান। ছবি: এএফপি

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়েই ছিল পাকিস্তানের আপত্তি। ভারতের ক্রিকেটাররা করমর্দন না করার পেছনে পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও আইসিসি সেই অভিযোগ আমলে নেয়নি। পাইক্রফটই গতকাল পাকিস্তান-আমিরাত ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন। ছবি: এএফপি

পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের থ্রো গিয়ে লাগে মাঠের আম্পায়ার রুচিয়া পাল্লিয়াগুরুগের (মাঝে) কানে। পাল্লিয়াগুরুগে শেষ পর্যন্ত মাঠ ছেড়ে উঠে গেছেন। ছবি: এএফপি

টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তান চোখে সর্ষেফুল দেখতে থাকে আরব আমিরাতের আক্রমণাত্মক বোলিংয়ে। আমিরাত পেসার জুনাইদ সিদ্দিকী (ডানে) ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট। ছবি: এএফপি

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তানের জন্য ১৪০ পেরোনোই অনেক কঠিন হয়ে যায়। ৯ নম্বরে নামা শাহিন শাহ আফ্রিদি তাণ্ডব চালালে পাকিস্তান লড়াই করার মতো পুঁজি পায়। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ রান করে অপরাজিত থাকেন শাহিন। বোলিংয়ে ৩ ওভারে ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। ছবি: এএফপি

দুবাইয়ে গত রাতে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচটা ছিল ‘বাঁচা-মরা’র ম্যাচ। আমিরাত অঘটন ঘটানোর আভাস দিলেও জয়ের কাছাকাছি যেতে পারেনি। ৪১ রানে জিতে পাকিস্তান উঠে যায় সুপার ফোরে। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত