আজ পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। এই বসন্তে গাছে গাছে ফুটবে ফুল। ১৯৮৩ সালেও প্রকৃতিতে এসেছিল ঋতুরাজ বসন্ত। কিন্তু সে বছরের বসন্তটা ছিল অনেক বেদনার। বায়ান্নর ভাষা আন্দোলনের পর রাজপথ রক্তাক্ত হয়েছিল ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি। বসন্তের শিমুল, পলাশ ফুলেরা লুটিয়ে পড়েছিল সেদিন রাস্তায়। এ দিনের কথা জানতে হলে ফিরে যেতে হবে একটু পেছনে।
সময়টা ছিল হুসেইন মুহম্মদ এরশাদের। এরশাদ ক্ষমতায় আসার পর তাঁর শিক্ষামন্ত্রী মজিদ খান নতুন শিক্ষানীতি প্রণয়ন করেন। কী ছিল সেই শিক্ষানীতিতে? সেই শিক্ষানীতিতে ছিল প্রথম শ্রেণি থেকেই আরবি ও দ্বিতীয় শ্রেণি থেকে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক। আর উচ্চশিক্ষা অর্জনের জন্য মাপকাঠি ধরা হয় মেধা আর ৫০ শতাংশ ব্যয়ভার বহনের ক্ষমতা। এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই শিক্ষানীতি বাতিলের পক্ষে ১৯৮২ সালের ১৭ সেপ্টেম্বরের শিক্ষা দিবসে ছাত্রসংগঠনগুলো একমত হয়। শুরু হয় গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলতে থাকে মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলার আন্দোলন। ১৯৮২ সালের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সর্বদলীয় ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়।
এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি বিভিন্ন ছাত্রসংগঠনসহ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মিলিত হন। তাঁরা সেখান থেকে সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করেন। হঠাৎ সেই মিছিলে পুলিশ টিয়ার গ্যাস শেল, জলকামান ও গুলি বর্ষণ করে। এতে জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ুব, কাঞ্চন, দিপালীসহ আরও অনেকের রক্তে রঞ্জিত হয় রাজপথ। সেদিন পুলিশের গুলিতে রাজপথেই জীবন দেন তাঁরা। অসংখ্য শিক্ষার্থী আহত ও গ্রেপ্তার হন। আন্দোলনের মুখে মজিদ খানের শিক্ষানীতি স্থগিত করা হয়। পরবর্তীকালে ১৪ ফেব্রুয়ারি পালন করা হয় ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’। বলা যায়, স্বৈরাচার প্রতিরোধ দিবসের পথ দিয়েই ১৯৯০ সালের ডিসেম্বরে পতন হয় স্বৈরাচার এরশাদের।
এখন ২০২৩ সাল। বর্তমানে শিক্ষাব্যবস্থা বহু ধারায় বিভক্ত। এরশাদের মজিদ খানের শিক্ষানীতিতে উচ্চশিক্ষা অর্জনের মাপকাঠি ছিল ৫০ শতাংশ ব্যয়ভার বহনের ক্ষমতা। বর্তমানে উচ্চশিক্ষা অর্জনের পথ প্রায় একই রকম। ধনীর সন্তানদের জন্য রয়েছে এক ধারার শিক্ষাব্যবস্থা, আবার নিম্নবিত্তের সন্তানদের জন্য রয়েছে আরেক ধারার শিক্ষাব্যবস্থা। শিক্ষা আমাদের মৌলিক অধিকার হলেও এই অধিকার থেকে অনেকেই বঞ্চিত। করোনা-পরবর্তী সময়ে নিম্নবিত্তের সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। শিক্ষা আমাদের সুযোগ নয়, অধিকার। সেই অধিকারটুকু যেন ধনী-গরিবনির্বিশেষে সবাই পেতে পারে। এর দায়িত্ব নেওয়া উচিত রাষ্ট্রের কর্ণধারদের। আমাদের শিক্ষাব্যবস্থায় কী কী অসংগতি রয়েছে, তা বিচার-বিশ্লেষণ করে সমাধানের পথ বের করা উচিত।
এ বছর নতুন পাঠ্যপুস্তকে ভুল-ভ্রান্তি ছিল অনেক বেশি। ছাপার মান নিয়ে ছিল প্রশ্ন। দফায় দফায় পরিবর্তিত হচ্ছে পাঠ্যপুস্তক। কয়েক বছর আগে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ পড়ে পুরোনো ২২টি কবিতা এবং গল্প-প্রবন্ধ। এসব গল্প-কবিতা ও প্রবন্ধ বাদ পড়ে হেফাজতে ইসলামের সুপারিশে। ধর্মান্ধ গোষ্ঠীর কথায় পাঠ্যপুস্তকে পরিবর্তনগুলো দুঃখজনক।
আমাদের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি। সেদিন ছাত্রদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল বলেই বাতিল হয়েছিল গণবিরোধী মজিদ খানের শিক্ষানীতি। এই আন্দোলনের ফলে স্বৈরাচার এরশাদের শাসনামলে ধনী-গরিব সবার জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত হয়েছিল। উচ্চশিক্ষার পথে বাধা ছিল না কোনো অর্থ। কিন্তু অবাক করার মতো বিষয়, এই দিনের কথা কেউ মনে রাখে না। অথচ ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই ইতিহাসের পথ বেয়ে এসেছিল ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’।
মন্টি বৈষ্ণব, সহসম্পাদক, আজকের পত্রিকা

কেউ বিশ্বাস করবে না, এ রকম এক মামলায় এক মা ও তাঁর দেড় মাস বয়সী শিশু জেলখানা ঘুরে এল। শিশু কোলে নিয়ে মায়ের সেই ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই মাকে গ্রেপ্তার করেছে যে পুলিশ সদস্যরা, তাঁদের ‘বীরপুঙ্গব’ হিসেবে পুরস্কৃত করা উচিত। সরকারি দলের যে আইনজীবী এই অসহায় নারী ও শিশুর জামিন দেওয়া কেন উচিত...
৬ ঘণ্টা আগে
দেশের জনগণ কি কোনো সম্ভাবনার স্বপ্ন দেখছে আর? শঙ্কা নিয়ে মনে, তারা কি ভাবছে, যায় দিন ভালো, আসে দিন খারাপ? এই তো, ফেব্রুয়ারি মাসে হয়ে গেল জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে যে কথামালার রাজনীতি হয়েছে, তাতে কি খুব একটা বুদ্ধিদীপ্ত কথাবার্তা শোনা গেছে? শোনা গেছে শিক্ষা নিয়ে কথা? স্বাস্থ্য নিয়ে কথা?...
৭ ঘণ্টা আগে
১৮ এপ্রিল মধ্যরাতে অনেকেই ঘুমিয়ে ছিলেন। সেই সময়েই এমন একটি সিদ্ধান্ত হলো, যার প্রভাব সকাল থেকেই প্রতিটি পরিবারের খরচে পড়েছে। লিটারপ্রতি কয়েক টাকা বাড়তি অঙ্ক কাগজে ছোট মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর ওজন অনেক বেশি। ভোরে সেচপাম্প চালানো কৃষক, বাসে চড়ে কাজে যাওয়া শ্রমিক, কেরোসিনের আলোয় সন্তানের...
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দুই মাসে গড়াতে চলল। এরই মধ্যে এক দফার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। এই যুদ্ধবিরতির মধ্যে একবার আলোচনার টেবিলেও বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। মধ্যস্থতায় ছিল পাকিস্তান। কিন্তু সে আলোচনা ফলপ্রসূ তো হয়ইনি, বরং যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করেছে।
১ দিন আগে