বাংলাদেশে টেলিভিশন বা দৃশ্যমাধ্যমের যে বিপ্লব ঘটেছে, তার অন্যতম কান্ডারি অবশ্যই সাইমন ড্রিং। এ এস মাহমুদের মতো উদ্যোক্তা বেসরকারি টেলিভিশন নিয়ে এসেছিলেন ঠিক, কিন্তু একুশের মূল ব্র্যান্ড ছিলেন সাইমন ড্রিং। এখনো শহর, গ্রামের লোকজন বলে, আপনারা তো সাইমনের শিষ্য।
বাংলাদেশের ক্রিকেটকে যেমন বদলে দিয়েছিলেন গর্ডন গ্রিনিজ, তেমনি আমাদের দৃশ্যমাধ্যমের সাংবাদিকতাকে বদলে দিয়েছিলেন সাইমন। যার প্রভাব পরবর্তীতে সকল গণমাধ্যমের ওপরও পড়েছে। সাইমনের কাছ থেকে শিখেছি ২৪ ঘণ্টা কীভাবে একজন রিপোর্টারকে খবরের সঙ্গে থাকতে হয়। শহরের বাইরেও যে খবরের বড় একটা ভান্ডার আছে, তাও শেখা সাইমনের কাছে। সহকর্মীকে কীভাবে চোখের সীমানায় রাখতে হয়, একজন দৃশ্য মাধ্যমের সাংবাদিকের কথা বলা, বসা, পোশাক পরিচ্ছদ—সকল কিছুর মধ্যে রুচিবোধ থাকার যে অনিবার্যতা, সাইমন ড্রিং তা আমাদের শিখিয়েছেন।
আমরা যারা সাইমন ড্রিংয়ের শিষ্য আছি, তারা কিন্তু নৈতিকতা, পেশাদারির দিক থেকে তাঁকে অনুসরণ করছি না আর। ২০০০ সাল থেকে ২০২১। দীর্ঘ পথ ঠিকই। কিন্তু পেশাদারি, নৈতিকতাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
আমরা অনেকে ব্যক্তিগতভাবে সাইমন হতে গিয়ে, সাংবাদিকতার সৌন্দর্য নষ্ট করছি। মুখে বলছি একুশের কথা, সাইমনের কথা; কিন্তু বাস্তবে আমরা তাঁর শেখানো পথে নেই। আমরা নিজেরা নিজের মতো করে নিয়ম তৈরি করেছি। ছন্দ যিনি জানেন, তিনিই ছন্দ ভাঙতে পারেন। আমরা ছন্দ না জেনেই ছন্দ ভেঙে চলেছি। সাইমন চলে গেছেন; বাংলাদেশের দৃশ্য মাধ্যমের সাংবাদিকতায় তাঁর জলছাপ অক্ষয় হয়ে থাকবে।

ক্ষমতাসীন দলের একজন স্থানীয় পর্যায়ের নেতা কেন মাদকের কারবার করবেন, সেটা কোনো প্রশ্ন নয়। কারণ, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বন্ধনের চেয়ে অর্থ কামানোর দর্শন প্রকট। যার ফলে আঞ্চলিক নেতৃত্বের মধ্যে দলীয় সিদ্ধান্তগুলো মেনে চলার ক্ষেত্রে শৈথিল্য দেখা যায়। দল কী চাইছে, তার চেয়ে বড় হয়ে ওঠে...
১০ ঘণ্টা আগে
একটা দারুণ সুন্দর কবিতা আছে শঙ্খ ঘোষের। ‘আমরা’ আর ‘ওরা’ নিয়ে। পশ্চিমা দর্শনের ‘উই’ আর ‘দে’ নয়। এই কবিতা একেবারে আমাদের শিরায় শিরায় প্রবহমান একটি বিষয়ের অবতারণা করেছে। কোনো এক শাসনামলের মন্দকে চিহ্নিত করে সেই শাসককে ফ্যাসিবাদ নাম দেওয়ার পর নিজে যখন ক্ষমতায়, তখন সেই একই রকম ফ্যাসিবাদী শাসন...
১০ ঘণ্টা আগে
মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলা শুরু না করলে বোঝা সম্ভব হতো না যে মানববৈচিত্র্য নিয়ে তিনি এ জগতে ভূমিষ্ঠ হয়েছেন। বয়সে তরুণ। যথেষ্ট স্মার্ট। কথাও বলছিলেন মীম ইসলাম দৃপ্ত স্বরে। প্রথমে কণ্ঠস্বর ছিল কষ্টে মোড়ানো। ধীরে ধীরে একসময় সেই অবস্থা উধাও।
১০ ঘণ্টা আগে
গত বছর নেপালে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ হয়। দুর্নীতি, অর্থনৈতিক চাপে জেরবার জনজীবন এই বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়েছিল। তা একপর্যায়ে এমন দাবানলের রূপ নেয় যে তাসের ঘরের মতো ধসে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সরকার। জনরোষের মুখে কয়েকজন মন্ত্রীর পালানোর চেষ্টার ভিডিও সে সময়...
১ দিন আগে