
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার একই দিনে আফগানিস্তানে তালেবানের সরকার গঠনের ঘটনার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে তালেবান তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছে। তারা জানান দিয়েছে যে, ‘আমরা হারিয়ে যাইনি, আমরা হারিয়ে যাওয়ার মতো কিছুই নই, আমরা এখানে এখনো আছি।'
তারা সারা দুনিয়াকে একটা বার্তা দিতে চাইছে যে আমরা এখনো তোমাদের ভুলে যাইনি। সেদিনের পুরো ঘটনার সবটুকুই আমাদের মনে গেঁথে আছে। যা ঘটেছে সেটা নাইন ইলেভেনের ফলেই ঘটেছে।’
এটা সারা দুনিয়ার জন্যই একটা গুরুত্বপূর্ণ বার্তা। কিন্তু তাদের এই বার্তা ইতিবাচক নাকি নেতিবাচক, সেটা আফগানিস্তানে তালেবানের স্থায়ী প্রতিষ্ঠার পর বোঝা যাবে। তবে এই বার্তা স্থায়ী সরকার নয়, বরং অন্তর্বর্তীকালীন সরকারের জন্যই বেশি তাৎপর্যপূর্ণ। তালেবানরা জানান দিতে চায়, আমরা চলে যাওয়ার মতো কোনো শক্তি নই। রাজনীতি যে প্রতীকী বার্তা দেওয়ারও একটা জায়গা, সেটা তারা আবার প্রমাণ দিল। এই বার্তার প্রকৃত অর্থ আসলেই কী হবে, সেটা সময়ই বলে দেবে।
আরও পড়ুন:

পরিবেশ নিয়ে বৈশ্বিক উদ্বেগের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ১৯৭২ সালে স্টকহোমে। এ সময়ই শিল্পায়নের দ্রুত বিস্তার আর প্রাকৃতিক সম্পদের অবক্ষয় বিশ্বকে নতুন করে ভাবতে শুরু করেছিল। সেই ভাবনা থেকে মানব পরিবেশ সম্মেলন পরিবেশ সুরক্ষার বৈশ্বিক ভিত্তি নির্মাণ করে। পরের বছরই ১৯৭৩ সালের ৫ জুন ‘একমাত্র পৃথিবী...
১৩ ঘণ্টা আগে
ভর্তুকি সমন্বয়, লোকসান কমানো এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম একলাফে ১৫ থেকে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে আজকের পত্রিকার প্রথম পাতায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
১৬ ঘণ্টা আগে
দেশে এখন একটি ভয়ংকর প্রবণতা ক্রমেই যেন স্বাভাবিক হয়ে উঠছে। কোনো ব্যক্তি চুরির অভিযোগে ধরা পড়ছেন, কাউকে ডাকাত বলে সন্দেহ করা হয়েছে, কারও বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন কিংবা কোনো তুচ্ছ বাগ্বিতণ্ডায় কেউ জড়িয়ে পড়ছেন—ব্যস, একদল উত্তেজিত...
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশে শিশু হত্যা, ধর্ষণ, বলাৎকার নতুন কোনো ঘটনা নয়। বহু বছর ধরে শিশুর ওপর সহিংস আচরণ, নির্যাতন, এককথায় শিশুনিধন প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় শাসনব্যবস্থার দুর্বলতার বড় শিকার ঘুরেফিরে হয় শিশুরা। অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার ভুক্তভোগীও শিশুরা।
১৬ ঘণ্টা আগে