
ভয়াবহ ৯/১১ হামলার ২০ বছর পূর্তি আজ। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ ছিল, জঙ্গিগোষ্ঠী আলকায়দাকে সমর্থন করছে বর্তমানের আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান। আর এই অভিযোগে ২০ বছর আগে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আফগানিস্তানে অসংখ্য মানুষ নিহত হয়েছে, যাদের সঙ্গে ৯/১১ হামলা কিংবা তালেবানের সঙ্গে কোনো যোগসাজশ ছিল না। আফগানিস্তানে চালানো এই গণহত্যাই তালেবানের প্রতি আফগান জনগণের সমর্থন আরও বাড়িয়েছে।
আফগানিস্তানের পাঞ্জওয়াই জেলার জাঙ্গাবাদ গ্রামের জনগণ ১১ সেপ্টেম্বর হামলার ২০ বছর পূর্তির আগে নিজেদের গ্রামে যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে নিহতদের সংখ্যা গুনছিল। তারা জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট রবার্ট বেলসের হাতেই ওই গ্রামের কয়েক পরিবার নিহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রবার্ট বেলস কমপক্ষে ১৬ জনকে হত্যা করেছেন, যাদের মধ্যে নয়টি শিশু ছিল।
ভুক্তভোগীদের মধ্যে একজন হাজি মুহাম্মাদ ওয়াজির। তাঁর পুরো পরিবারই হারিয়েছে মার্কিন সেনাদের হাতে। তিনি জানান, ২০১২ সালের ১১ মার্চ মার্কিন সেনাসদস্য রবার্ট বেলসে তাঁর স্ত্রী, চার পুত্র, চার কন্যা এবং দুজন আত্মীয়কে হত্যা করেন।
হাজি মুহাম্মাদ ওয়াজির বলেন, 'এটি আমার জন্য কঠিন ছিল। আমি খুশি যে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়েছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ।'
জাঙ্গাবাদের পাঁচজন বাসিন্দা যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানান, তাঁদের ৪৯ জন আত্মীয় নিহত হয়েছেন মার্কিন হামলায়। আর এই শোকই তাঁদের তালেবানকে সমর্থন দিতে অনুপ্রেরণা জুগিয়েছে।
আফগানিস্তানের পাঞ্জওয়াই জেলার তালেবান কমান্ডার ফাইজানি মৌলভি সাহেব বলেন, গণহত্যার কারণে মানুষ অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের গণহত্যায় মানুষ আমাদের আরও বেশি সমর্থন দিয়েছে। বিশেষ করে ২০১২ সালে যুক্তরাষ্ট্র ব্যাপক গণহত্যা চালানোর পর এই সমর্থন বেড়েছে।
৯/১১ হামলার প্রায় ২০ বছর পর মার্কিন সৈন্য আফগানিস্তান ছেড়ে চলে গেছে। দেশটির ক্ষমতায় আবারও এসেছে তালেবান। আলকায়েদা এখনো আছে। আফ্রিকায় সাহারা মরুভূমির দক্ষিণের দেশগুলোতে আলকায়েদা সবচেয়ে বেশি ক্ষমতাশালী। তবে আফগানিস্তানের ভেতরেও এখন আলকায়েদার সদস্য রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, উগ্র এই গোষ্ঠী আবার আফগানিস্তানে তাদের ঘাঁটি গাড়তে সচেষ্ট হবে।
আরও পড়ুন:

ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
২ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
১৮ মিনিট আগে
লেবানন সরকার দেশজুড়ে হিজবুল্লাহর সমস্ত প্রকার সশস্ত্র তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। আজ সোমবার ইসরায়েল অভিমুখে হিজবুল্লাহর রকেট হামলার পর সরকারের এই কঠোর পদক্ষেপটি এল।
৩৫ মিনিট আগে
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট সদস্য বার্নি স্যান্ডার্স অভিযোগ করেছেন, ইসরায়েল ও সৌদি আরবের উসকানিতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। এই অভিযোগ তুলে তিনি মার্কিন কর্তৃপক্ষের প্রতি প্রশ্ন রেখেছেন, ‘এই নেতাদের (ইসরায়েল ও সৌদি আরব) দিয়ে আপনি (মার্কিন কর্তৃপক্ষ) ইরানে মুক্তি আনতে চান?’
৩৯ মিনিট আগে