৯/১১ হামলার দুই দশক উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ভিডিও বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
ভিডিওতে জো বাইডেন বলেন, `আমরা তাদের সবাইকে সম্মান জানাই, যারা ওই হামলার কয়েক মিনিট, ঘণ্টা, মাস এবং বছর পরে তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিল এবং জীবন দিয়েছিল।'
স্থানীয় সময় শনিবার সকালে নিহতদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে নিউইয়র্কে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যে হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
এই হামলার পর আমেরিকান মুসলিমদের ওপর হওয়া সহিংসতার কথা স্বীকার করে বাইডেন বলেন, একতাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। আমরা দেখেছি যে একতা এমন একটি জিনিস, যা ভাঙা যায় না।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে শতাব্দীর অন্যতম ভয়াবহ হামলা চালানো হয়। হামলায় ব্যবহৃত তিনটি যাত্রীবাহী জেট বিমান ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হানা হয় নিউইয়র্কের দুটি আকাশচুম্বী ভবনে। যে ঘটনায় নিহত হন ২ হাজার ৯৯৬ জন। হামলার উদ্দেশ্যে ছিনতাই করা অন্য উড়োজাহাজটি মার্কিন পক্ষ ধ্বংস করতে পেরেছিল।
আরও পড়ুন:

ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল-জুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে শিয়া হুতি বিদ্রোহীরা। ইরানপন্থী হুতি বাহিনীর যোদ্ধারা গতকাল শুক্রবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।
১ ঘণ্টা আগে
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে তখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনেছে দুটি ছিনতাই করা বিমান। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন শত শত মানুষ।
২ ঘণ্টা আগে
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে জড়ো হচ্ছেন বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের
৫ ঘণ্টা আগে