রাজধানীর সদরঘাটে ট্রলার দিয়ে লঞ্চে উঠতে গিয়ে অপর একটি লঞ্চের ধাক্কায় পড়ে গিয়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছেন। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট নৌ পুলিশের পরিদর্শক (ওসি) মো. সোহাগ রানা। নিখোঁজ দুজন হলেন সোহেল ও মিরাজ ফকির।
পুলিশ কর্মকর্তা সোহাগ রানা বলেন, বুধবার বিকেলে এমভি জাকের সম্রাট-৩ এবং এমভি আসা-যাওয়া-৫ নামের দুটি লঞ্চ ঘাটে ছিল। এমভি জাকের-৩ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় এমভি আসা-যাওয়া-৫ লঞ্চ পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সোহেল ও মিরাজ ফকির নদীতে পড়ে নিখোঁজ হন। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। ঈদে বাড়ি যাচ্ছিলেন তাঁরা।
নৌ পুলিশের পরিদর্শক সোহাগ রানা বলেন, নিখোঁজ বাবা-ছেলেকে উদ্ধারের কাজ চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছর অর্থাৎ ২০২৫ সালে ২ হাজার ৫৩৬টি অভিযোগ অনুসন্ধান করেছে; যা দুদক প্রতিষ্ঠার পর এক বছরে সর্বোচ্চ। এ ছাড়া মামলা দায়ের, অভিযোগপত্র দাখিল এবং সম্পদ জব্দ করার ক্ষেত্রেও গত বছর রেকর্ড গড়েছে কমিশন।
৮ ঘণ্টা আগে
পাঁচ জেলায় অবৈধভাবে মজুত করা ৪০ হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। জ্বালানি মজুত করে সংকট সৃষ্টির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে আরেক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২ জন।
১১ ঘণ্টা আগে