
সাভারের হাইওয়ে থানা-পুলিশের ওপর অটোরিকশাচালকদের হামলায় এক এসআই ও কনস্টেবল আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় সাভারের হাইওয়ে থানার সামনে এ হামলার ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক জুবায়ের (২৫) ও আকাশ আলী (২০)।
হাইওয়ে থানা-পুলিশ জানায়, মহাসড়কে অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে আজ দুপুরে হাইওয়ে থানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশার চালকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের বুঝিয়ে শান্ত করতে গেলে বিক্ষুব্ধ অটোরিকশার চালকেরা পুলিশের ওপর হামলা চালান। হামলায় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ ও কনস্টেবল মহসিন আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে অটোরিকশাচালক জুবায়ের ও আকাশ আলীকে আটক করা হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, অটোরিকশাচালকেরা অযৌক্তিক দাবি নিয়ে হাইওয়ে থানার সামনে মহাসড়কে বিক্ষোভ করছিলেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে গেলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

সংসদে অতিকথন এবং আক্রমণাত্মক আচরণ পরিহার করে গঠনমূলক বক্তব্য উপস্থাপন করতে সরকারি দলের সদস্যদের নির্দেশনা দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার সরকারি দলের সংসদীয় সভায় তিনি এই নির্দেশনা দেন বলে জানা গেছে।
২৯ মিনিট আগে
জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এমপি সালাহ উদ্দিন আইউবী বলেছেন, ‘নিজে আটটি পাম্প ঘুরেও তেল পাননি, গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে আসতে হয়েছে। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই।’
৪ ঘণ্টা আগে
৯ এপ্রিল অনুষ্ঠেয় এই দুই নির্বাচনে শেরপুর-৩ আসনের ১২৮টি কেন্দ্রে ১ হাজার ৭০৪ জন এবং বগুড়া সদর উপজেলার ১৫০টি কেন্দ্রে ১ হাজার ৯৯০ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। মোট ২৭৮টি কেন্দ্রে ৩ হাজার ৬৯৪ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন...
৪ ঘণ্টা আগে
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দিয়েছিলেন।
৪ ঘণ্টা আগে