জুলাই অভ্যুত্থানের মামলা

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজতখানার ভেতরে আইনজীবীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেন।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের নাম মীর মোশাররফ হোসেন। তিনি আদালতের প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন।
ডিসি প্রসিকিউশন বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা ও ভিডিওতে প্রমাণ পাওয়ায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মোহাম্মদপুর থানায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এদিন তাঁকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় ভেতরে দায়িত্বরত এক পুলিশ সদস্য ও এক আইনজীবীর মধ্যে অর্থ লেনদেন হয়। এর একটি ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ফাহিমকে কিছু সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশে ওই অর্থ লেনদেনের চেষ্টা করা হয়েছিল।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ সদস্য মীর মোশাররফ হোসেন। তাঁর দাবি, আইনজীবী জোর করে তাঁকে টাকা দিতে চেয়েছিলেন যাতে তিনি আসামির কাছে খাবার পৌঁছে দেন। তিনি তা দেননি দাবি করে বলেন, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনজীবীর পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন আইনজীবী পুলিশ সদস্য মীর মোশারফ হোসেনের সঙ্গে কথা বলছেন। হঠাৎ কিছু টাকা তিনি মোশারফ হোসেনের হাতে দিয়েছেন। মোশারফ হোসেন সেটা গ্রহণ করছেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, যে-ই অপরাধ করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সে পুলিশ, আইনজীবী বা অন্য যে কেউ হোক।
এ বিষয়ে ডিএমপির উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ‘অভিযোগ ও ভিডিও ফুটেজ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংসদে অতিকথন এবং আক্রমণাত্মক আচরণ পরিহার করে গঠনমূলক বক্তব্য উপস্থাপন করতে সরকারি দলের সদস্যদের নির্দেশনা দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার সরকারি দলের সংসদীয় সভায় তিনি এই নির্দেশনা দেন বলে জানা গেছে।
২৯ মিনিট আগে
জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এমপি সালাহ উদ্দিন আইউবী বলেছেন, ‘নিজে আটটি পাম্প ঘুরেও তেল পাননি, গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে আসতে হয়েছে। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই।’
৪ ঘণ্টা আগে
৯ এপ্রিল অনুষ্ঠেয় এই দুই নির্বাচনে শেরপুর-৩ আসনের ১২৮টি কেন্দ্রে ১ হাজার ৭০৪ জন এবং বগুড়া সদর উপজেলার ১৫০টি কেন্দ্রে ১ হাজার ৯৯০ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। মোট ২৭৮টি কেন্দ্রে ৩ হাজার ৬৯৪ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন...
৪ ঘণ্টা আগে
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দিয়েছিলেন।
৪ ঘণ্টা আগে