টোল চুক্তিতে অনিয়ম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে আরও পাঁচজন সাবেক মন্ত্রী রয়েছেন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ গতকাল রোববার এই মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়া মামলার অপর আসামিরা হলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী (অর্থ ও পরিকল্পনা) এম এ মান্নান, সাবেক সচিব এম এ এন ছিদ্দিক, সাবেক অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, সাবেক উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, সাবেক প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল ও ইবনে আলম হাসান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব হোসেন খান ও মো. আব্দুস সালাম, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডের (সিএনএস লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী এবং পরিচালক ইকরাম ইকবাল।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডকে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়কারী হিসেবে নিয়োগ দিতে আগের দরপত্র ‘ইচ্ছাকৃতভাবে বাতিল’ করে নিয়মবহির্ভূতভাবে একক উৎসভিত্তিক দরপত্র আহ্বান করা হয়। পরে সিএনএস লিমিটেডের সঙ্গে ৫ বছরের জন্য টোল আদায়ের চুক্তি করা হয়। এতে সার্ভিস চার্জের সুনির্দিষ্ট পরিমাণ ঠিক না করে হার বেঁধে দেওয়া হয়। এই হার ছিল আদায় করা টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ (ভ্যাট ও আয়কর ব্যতীত)।
অভিযোগে আরও বলা হয়, এই চুক্তির আওতায় সিএনএস লিমিটেড মোট ৪৮৯ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা বিল নিয়েছে। অন্যদিকে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত একই সেতুর টোল আদায়ের জন্য এমবিইএল-এটিটি যৌথভাবে মাত্র ১৫ কোটি ৫৮ লাখ টাকায় কাজ করে। ২০২২ থেকে ২০২৫ সাল মেয়াদে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে ৬৭ কোটি ৫৪ লাখ টাকায় (ভ্যাট, আয়করসহ) কার্যাদেশ দেওয়া হয়, যা পাঁচ বছরে দাঁড়ায় প্রায় ১১২ কোটি ৫৮ লাখ টাকা।
দুদকের অনুসন্ধান সূত্র বলছে, সিএনএস লিমিটেড নতুন প্রযুক্তি স্থাপন ও অবকাঠামো ব্যয় বাবদ আরও ৬৭ কোটি ৪৩ লাখ টাকা দাবি করে। ফলে প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়ায় সরকারের মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০৯ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৮৯০ টাকা।
অভিযোগে বলা হয়, সিএনএস লিমিটেডের পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যরা পরস্পর যোগসাজশে এ অনিয়ম করেছেন।

জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেনকে হত্যার ঘটনায় করা মামলায় বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন...
২৪ মিনিট আগে
শুনানিতে তামিম পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনের বরাতে বলেন, আন্দোলন দমনে সারা দেশে মোট ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে। যেখানে এলএমজি, এসএমজি, চায়নিজ রাইফেল, শটগান, রিভলবার, পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র দিয়ে এসব গুলি চালানো হয়। শুধু ঢাকা শহরে ৯৫ হাজার ৩১৩ রাউন্ড ছোড়া হয়।
২ ঘণ্টা আগে
কৃষি ও প্রাণিসম্পদ খাতসহ আরও কয়েকটি খাতে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টি দক্ষিণ কোরিয়া সরকার বিবেচনা করতে পারে। এসব খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ সৃষ্টি হলে দুই দেশের শ্রম সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। জুলাই যোদ্ধাদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ৩৬ শতাংশ মূল্যছাড় ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হবে।
৩ ঘণ্টা আগে