
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবং নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
আজ সোমবার (২ মার্চ) রাজধানীর আব্দুল গণি রোডের রেল ভবনে অনুষ্ঠিত ঈদের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ঈদযাত্রায় আইনশৃঙ্খলা বজায় রাখা, নাশকতা প্রতিরোধ এবং টিকিট কালোবাজারি ঠেকাতে একাধিক নির্দেশনা দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি বা প্রথম শ্রেণির কামরায় ভ্রমণ করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।
ঈদযাত্রায় টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্মে টিকিট ছাড়া কেউ যেন প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো ট্রেন বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের সুবিধার্থে প্ল্যাটফর্মে নির্ধারিত আসনসংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দোহা থেকে রওনা হয়ে আজ বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি পৌঁছান।
১ সেকেন্ড আগে
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, হবিগঞ্জ, মৌলভীবাজার—এই ছয় জেলায় বন্যার পানি কমে গেছে। এই স্বস্তির পাশাপাশি সংকটের চিত্রও সামনে এসেছে। এসব এলাকায় কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। অনেকের বাড়ি ধসে গেছে।
৯ ঘণ্টা আগে
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ এখন শেষ পর্যায়ে। আর দু-তিনটি সভা করেই সুপারিশ চূড়ান্ত করবে তারা। আর পর্যালোচনা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।
১০ ঘণ্টা আগে
বিলটির মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও ওয়ান-স্টপ সার্ভিস আইন রহিত ও হেফাজত করা হয়েছে। এসব আইনের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ...
১১ ঘণ্টা আগে