Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধে কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মানবতাবিরোধী অপরাধে কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করা হয়েছে। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

অপর দিকে আসামিদের অব্যাহতির বিষয়ে শুনানির জন্য সময় চান আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। পরে ট্রাইব্যুনাল ১১ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেন।

২৩ জনকে হত্যাসহ তিনটি মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল। সোমবার শুনানির সময় রাশেদ খান মেনন ও কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত