সব শর্ত পূরণ না করলেও দুর্গম এলাকা বিবেচনায় আরও তিনটি নতুন উপজেলা অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে বাংলাদেশে উপজেলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫টি।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সোমবারের বৈঠকে কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগরকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গণভবন থেকে ভার্চুয়্যালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বসে বৈঠকে অংশ নেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, নতুন উপজেলা হওয়ায় তিনটিই প্রত্যন্ত এলাকা। বিশেষ বিবেচনায় এগুলোকে উপজেলায় উন্নীত করা হয়েছে। কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা আছে। সেখানে একটা ইউনিট দরকার। এলাকার লোকজনেরও খুবই অসুবিধা হয়। এ জন্য সরকার এটিকে উপজেলা হিসেবে অনুমোদন করে দিয়েছে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মধ্যনগর ধর্মপাশা থেকে ২৫-২৬ কিলোমিটার দূরে হাওরের মধ্যে অবস্থিত। দুর্গম এলাকা হওয়ায় মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে বলে জানান আনোয়ারুল।
তিনি বলেন, দেশে এখন ৪৯৫টি উপজেলা হচ্ছে। নিকার সিদ্ধান্ত দিয়েছে, শর্ত পূরণ না হলে আর নতুন উপজেলা করা হবে না। তিনটি উপজেলার স্ট্রাকচার সবশেষ উপজেলার আদলে করা হবে। স্থানীয় লোকজনের দাবির প্রেক্ষিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে ‘শান্তিগঞ্জ’ করা হয়েছে বলে জানান জানান মন্ত্রিপরিষদ সচিব।
এ ছাড়া মাদারীপুর জেলার শিবচর পৌরসভার সীমানা সম্প্রসারণ, ঢাকার দোহার পৌরসভার সীমানা পরিবর্তন করে দুর্গম এলাকাকে পৌরসভা থেকে বাদ দিয়ে কাছাকাছি ইউনিয়ন পরিষদে যুক্ত করা হয়েছে। আর যেখানে শহরের সুবিধা আছে সেসব অঞ্চলকে এই পৌরসভার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর বাইরে সিলেট সিটি করপোরেশনের সীমানা বাড়িয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বড় বড় কিছু প্রতিষ্ঠানকে সিটি করপোরেশনের মধ্যে ঢোকানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কুয়েত। এর ফলে ঢাকা থেকে কুয়েতগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট গন্তব্যে পৌঁছাতে না পেরে সৌদি আরবের দুটি পৃথক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
১৩ মিনিট আগে
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সকাল ১০টায় বৈঠক শুরু হয়।
১ ঘণ্টা আগে
দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে ১ দশমিক ৩৪৮ কিলোমিটার দীর্ঘ মূল সেতু মোট ২ দশমিক ৬২ কিলোমিটার দীর্ঘ ৯ম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু–সংযোগ সড়ক নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন চুক্তি (ইমপ্লিমেন্টেশন...
২ ঘণ্টা আগে
আজ থেকে শুরু হতে যাওয়া ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট উন্মোচন করা হয়।
৩ ঘণ্টা আগে