
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার। আজ বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন হাদি। এই উপলক্ষে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।’
শরিফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ড. ইউনূস বলেন, তাঁর প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।’
এ সময় হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার।’

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিলের সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সুপারিশ করা হয়।
২ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের অফিস ও বাজারের সময়সূচিতে পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
অফিসে ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো কুমিল্লার চান্দিনার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (এমপি) সাঈদ উদ্দিন আহমেদ হানজালাকে সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ ডাকার অভিযোগ তুলে স্পিকারের কাছে তার প্রতিকার চেয়েছেন। পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনার স্ত্রী মরহুমার জানাজায় অংশ নিতে ৩০ মার্চ এসেছিলাম।
৫ ঘণ্টা আগে