
বাংলাদেশে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনতে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিওন লিমিটেড। দুবাইভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি ভিওন লিমিটেড ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর আলোচনা করছে। যাতে ইউক্রেনের বাইরেও স্যাটেলাইট নির্ভর সেলুলার সেবা প্রদান করা যায়।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ভিওন গ্রাহকদের কাছে স্থলভিত্তিক নেটওয়ার্ক না পৌঁছানো এলাকা, যেমন—পাকিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান ও উজবেকিস্তানে স্যাটেলাইটভিত্তিক সংযোগ সেবা দিতে চায় বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যান তেরজিওগ্লু। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ক্যান তেরজিওগ্লু বলেন, ‘এটি কেবল যুদ্ধ পরিস্থিতি নিয়ে নয়। স্থলভিত্তিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা আছে। বন্যা বা জ্বালানি সংকটের সময়—যা আমাদের বাজারগুলোতে প্রায়ই ঘটে—আমরা বিশ্বাস করি বাজারগুলোতে স্যাটেলাইটভিত্তিক এবং স্থলভিত্তিক উভয় ধরনের নেটওয়ার্ক কাভারেজের প্রয়োজন।’
ভিওনের ইউক্রেনের সহযোগী প্রতিষ্ঠান কিইভস্টার পিজেএসসি। এটি ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটর। গত মাসে স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি করেছে কিইভস্টার পিজেএসসি। তারা এই বছরের চতুর্থ প্রান্তিকে স্যাটেলাইট-টু-সেল টেক্সট মেসেজ সেবা চালুর পরিকল্পনা করেছে। পরে ভয়েস এবং ডেটা সেবাও দেওয়া হবে।
স্টারলিংক এমন কয়েকটি কোম্পানির একটি যারা স্যাটেলাইট ব্যবহার করে ভোক্তা স্মার্টফোনে সংযোগ প্রদান করতে চায়। তবে এই সেবা এখনো বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপকভাবে পাওয়া যায় না। তবে, যেকোনো চুক্তির জন্য স্পেকট্রাম বরাদ্দ প্রয়োজন। এই বিষয়টি ব্যয়বহুল এবং সব সময় সহজলভ্য নয় বলে জানিয়েছেন তেরজিওগ্লু।
তেরজিওগ্লু জানান, ভিওনের প্রবৃদ্ধি কৌশল হলো কম সেবা-প্রাপ্ত বাজারগুলোতে টেলিকম সংযোগ প্রদান করা এবং তারপর আর্থিক সেবা ও বিনোদনের মতো খাতে সম্প্রসারণ করা। ভিয়েতনাম, ইথিওপিয়া এবং মেক্সিকো এমন বাজার যেগুলোতে ভিওনের আগ্রহ রয়েছে বলে তেরজিওগ্লু জানিয়েছেন। তিনি বলেন, ‘এই দেশগুলোতে কম কার্যকর সম্পদের সন্ধান আমরা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, ভিওন লিমিটেড বাংলালিংকের মূল মালিক প্রতিষ্ঠান গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের ৫১ দশমিক ৯ শতাংশ শেয়ারের মালিক।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
৭ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
১২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
১২ ঘণ্টা আগে